বিনোদন

আলিয়ার মামলায় গ্রেপ্তার হচ্ছেন নওয়াজউদ্দিন?

নওয়াজউদ্দিনের মুখের ছবি, বাংলায় সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

নওয়াজউদ্দিনের একটি কালো-সাদা ছবি, যা তার মুখের বিস্তারিত দেখায়।. Channel i News – চ্যানেল আই নিউজ

নওয়াজউদ্দিন সিদ্দিকি এবং তার পরিবারের চার সদস্যের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে মামলা দায়ের করেছেন তার স্ত্রী আলিয়া সিদ্দিকি। তবে এই মামলায় এখনই গ্রেপ্তার করা হবে না নওয়াজউদ্দিনকে।

গ্রেপ্তারের ওপর স্থগিতাদেশ দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট। তবে নওয়াজের আরেক ভাই মুনাজউদ্দিন হাই কোর্টের দ্বারস্থ হলেও তাকে নিরাশ হতে হয়েছে।

গত ২৭ জুলাই নওয়াজউদ্দিন ও তার পরিবারের চার সদস্যের বিরুদ্ধে মুজাফফরনগরে এফআইআর দায়ের হয়। চার অভিযুক্তদের মধ্যে রয়েছেন নওয়াজউদ্দিন এর দুই ভাই ফাইজুদ্দিন ও আয়াজুদ্দিন, মা মেহেরুন্নিসা এবং আরেক ভাই মুনাজউদ্দিন।

আলিয়া দাবি করেছেন, তাকে মারধর ও অত্যাচার করা হত। ২০১২ সালে এক নাবালিকা শিশুর শ্লীলতাহানি করা হয়েছিল বলেও অভিযোগ করেছেন তিনি।

বিষয়:আলিয়া নওয়াজউদ্দিন সিদ্দিকী বলিউড মামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…