চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আলিম দারের রেকর্ডের দিনে সিরিজ ঘরেই রাখল পাকিস্তান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৩ অপরাহ্ণ ০১, নভেম্বর ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

রাওয়ালপিন্ডিতে রোববার মাঠে নেমেই রেকর্ড গড়ে ফেলেন আলিম দার। হয়ে যান ওয়ানডে ক্রিকেটের সর্বোচ্চ ম্যাচ পরিচালনাকারী আম্পায়ার। স্বদেশী আম্পায়ারের স্মরণীয় দিনকে রাঙিয়ে দিয়েছে পাকিস্তানও, জিম্বাবুয়েকে ৬ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই জিতেছে সিরিজ।

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টিতে একদমই প্রতিরোধ গড়তে পারেনি প্রথমে ব্যাট করা জিম্বাবুয়ে। অকেশনাল স্পিনার ইফতেখার আহমেদের বলে কাবু হয়ে অলআউট হয়েছে ২০৬ রানে। ৪০ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন ইফতেখার।

জবাবে জিততে একদমই সময় নেয়নি পাকিস্তান। ইমাম-উল-হক আর আবিদ আলীর ৬৮ রানের ওপেনিং জুটির দাঁড়িয়ে অপরাজিত ৭৭ রানের ইনিংস খেলেছেন অধিনায়ক বাবর আজম, ৮৮ বল আগেই ম্যাচ শেষ করে স্বাগতিকরা।

ম্যাচের পুরো আলো ছিল পাকিস্তানি আম্পায়ার আলিম দারের দিকে। ম্যাচ পরিচালনা করতে মাঠে নেমে গড়ে ফেলেছেন যে বিশ্বরেকর্ড। সাউথ আফ্রিকান আম্পায়ার রুডি কোর্তজেনকে পেছনে ফেলে এখন তার দখলে সবচেয়ে বেশি ওয়ানডে পরিচালনার রেকর্ড। ১৮ বছরে ২০৯টি ম্যাচে আম্পায়ারের ভূমিকা পালন করা ছিল কোর্তজেনের। ২০ বছরে আলিমের দখলে ২১০ ম্যাচের রেকর্ড।

সবমিলিয়ে মোট ৩৮৮টি আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারিং করছেন আলিম দার। এটাও একটি বিশ্বরেকর্ড। গত বছরের ডিসেম্বরে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যকার পার্থ টেস্টে স্টিভ বাকনারের গড়া ১২৮ টেস্টের রেকর্ড ভেঙেছেন তিনি। এখন তার নামের পাশে ১৩২ টেস্টে আম্পায়িংয়ের রেকর্ড।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আলিম দারলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে মাইন বসানোর নৌযান দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের

এপ্রিল ২৩, ২০২৬

পিএসএলের বাকি অংশে খেলা হচ্ছে না মোস্তাফিজ-নাহিদের

এপ্রিল ২৩, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

এপ্রিল ২৩, ২০২৬

ইউজিসির সদস্য অধ্যাপক তানজিম উদ্দিন খানের পদত্যাগ

এপ্রিল ২৩, ২০২৬

বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা নেই ইয়ামালের

এপ্রিল ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT