চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আলাদা হয়ে গেল জম্মু ও কাশ্মীর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৯ অপরাহ্ণ ৩১, অক্টোবর ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
জম্মু কাশ্মীর-আলাদা-বিভক্ত

আনুষ্ঠানিকভাবে বিভক্ত হয়ে গেল এতদিন এক প্রদেশ হিসেবে থাকা জম্মু কাশ্মীর। আজ থেকে প্রদেশটি জম্মু ও কাশ্মীর নামে দু’টো আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে পরিচিত হবে।

কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হওয়ার কারণে এখন থেকে জম্মু ও কাশ্মীর রাজ্য সরকার নয়, সরাসরি কেন্দ্রীয় সরকারের অধীনে পরিচালিত হবে। একই নিয়মের মধ্যে থাকছে চীনের সীমান্তবর্তী অঞ্চল লাদাখ। সেটিও জম্মু ও কাশ্মীর থেকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে গণ্য হবে।

গত আগস্টে ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বিলোপের মাধ্যমে জম্মু কাশ্মীর প্রদেশের বিশেষ মর্যাদা ও স্বায়ত্তশাসন বাতিল করে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

Banglabid

ওই সিদ্ধান্তের অংশ হিসেবে জম্মু কাশ্মীর রাজ্যের জম্মু-কাশ্মীর ও লাদাখসহ পুরো এলাকাকে তিন ভাগে বিভক্ত করে তিনটি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের ঘোষণাও দেয়া হয়। উদ্দেশ্য: ভারতশাসিত কাশ্মীরের ওপর কেন্দ্রের নিয়ন্ত্রণ জোরদার করা।

সেই সিদ্ধান্তেরই বাস্তবায়ন হলো এবার।

বৃহস্পতিবার সকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গুজরাটে আয়োজিত এক সমাবেশে বলেন, ‘এবার সমন্বিত যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার আসল ফল বোঝা যাবে। নতুন মহাসড়ক, নতুন রেলপথ, নতুন নতুন স্কুল, হাসপাতাল জম্মু এবং কাশ্মীরের জনগণকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।’

Reneta

রাজ্য সরকারের শাসনের তুলনায় কেন্দ্রশাসিত অঞ্চলগুলো অনেক কম স্বায়ত্তশাসন সুবিধা ভোগ করে থাকে।

সিদ্ধান্তটি কার্যকর হওয়ার মধ্য দিয়ে পুরনো জম্মু কাশ্মীর রাজ্যের ৯৮ শতাংশ জনগণই জম্মু এবং কাশ্মীর অঞ্চল দু’টিতে ভাগ হয়ে যাচ্ছে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীর উপত্যকায় থাকছে ৮০ লাখের মতো মানুষ। আর হিন্দু সংখ্যাগরিষ্ঠ জম্মু এলাকায় থাকছে বাকি প্রায় ৬০ লাখ।

এছাড়া তৃতীয় কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে রয়েছে ৩ লাখ জনগোষ্ঠী, যাদের মধ্যে মুসলিম ও বৌদ্ধদের সংখ্যা প্রায় সমান। পুরো অঞ্চলটি উচ্চ মালভূমি জাতীয় মরু এলাকা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাশ্মীর ইস্যুজম্মু ও কাশ্মীরজম্মু-কাশ্মীরলাদাখ
শেয়ারTweetPin

সর্বশেষ

যেভাবে জানবেন এসএসসি পরীক্ষার ফলাফল

আগস্ট ৯, ২০২৬

বৃক্ষমেলা শেষ হলেও বৃক্ষরোপণ ও পরিচর্যার দায়িত্ব শেষ হয়নি: পরিবেশ মন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

যশের ‘টক্সিক’ রণবীরের ‘অ্যানিমেল’-এর সস্তা কপি!

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নড়াই সেতুর উচ্চতা বাড়িয়ে নৌপথ সচলের দাবি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পের চুল নিয়ে সামাজিক মাধ্যমে মিমের ঝড়

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT