চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আলমগীরের পরিচালনায় ‘একটি সিনেমার গল্প’ ছবির শুটিং শুরু

আসিফ রহমান খানআসিফ রহমান খান
৬:০৩ অপরাহ্ণ ০৯, সেপ্টেম্বর ২০১৭
বিনোদন
A A

সকল অনিশ্চয়তা কাটিয়ে এবার শুটিং শুরু হলো অভিনেতা আলমগীরের পরিচালনায় ‘একটি সিনেমার গল্প’ ছবির। শনিবার দুপুরে এফডিসির ৪ নম্বর শুটিং ফ্লোরে মহরতের মাধ্যমে ছবিটির শুটিং শুরু হয়।

মহরত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির অভিনয় শিল্পী কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, আরিফিন শুভ এবং সাবেরি আলম। এছাড়াও ছিলেন প্রবীণ অভিনেতা সৈয়দ হাসান ইমাম, আঁখি আলমগীর ও রুনা লায়লা।

পরিচালনার পাশাপাশি ‘একটি সিনেমার গল্প’র একটি চরিত্রে অভিনয়ও করবেন আলমগীর। আর ঋতুপর্ণা সেনগুপ্তের বিপরীতে অভিনয় করবেন আরিফিন শুভ।

প্রথমে এই ছবিতে অভিনয় করার কথা ছিল প্রসেনজিতের​। কিন্তু পরে তিনি নিজেকে প্রত্যাহার করে নেন। একইপথে হাঁটেন পাওলি দামও। সরে দাঁড়ান পূর্ণিমা। শুরুতে ‘একটি সিনেমার গল্প’ ছিল বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার ছবি। সেটাও বাতিল হয়ে যায়। সব মিলিয়ে নির্ধারিত সময়ে শুটিং শুরু করার ব্যাপারটি অনিশ্চিত হয়ে পড়ে।

আলমগীর বলেন, ‘ছবিটি এখানকার সিনেমার গল্প নিয়ে। পুরো ছবির শুটিং বাংলাদেশেই হবে। প্রথম ধাপে টানা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই শুটিং চলবে।’

এর আগে ঢাকার জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজের যৌথ প্রযোজনায় ছবিটি নির্মাণ হওয়ার কথা ছিল। কিন্তু এ ছবি থেকে কলকাতার প্রসেনজিৎ সরে যাওয়ার পর সেখানকার প্রযোজনা সংস্থা নিজেদের নাম প্রত্যাহার করে।

Reneta

এরপর থেকে ‘একটি সিনেমার গল্প’ ছবি প্রযোজনা করছে আলমগীরের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান আইকন এন্টারটেইনমেন্ট। ছবির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন আলমগীর নিজেই। এই ছবির জন্য গান তৈরি করছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল, এস আই টুটুল, শওকত আলী ইমন, বাপ্পা মজুমদার প্রমুখ। আবহ সংগীত করবেন ইমন সাহা।

আলমগীর পরিচালিত ষষ্ঠ ছবি ‘একটি সিনেমার গল্প’। এর আগে তিনি নির্মাণ করেছেন ‘নিষ্পাপ’, ‘নির্মম’, ‘বৌমা’, ‘মায়ের দোয়া’ ও ‘মায়ের আর্শীবাদ’ নামের ছবিগুলো। নায়ক আলমগীর সর্বশেষ চলচ্চিত্র পরিচালনা করেছিলেন গত শতকের নব্বই দশকের মাঝামাঝি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একটি সিনেমার গল্প
শেয়ারTweetPin

সর্বশেষ

কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে ৭২ বছর পর কোয়ার্টারে সুইজারল্যান্ড

জুলাই ৮, ২০২৬

ঘটনাবহুল খেলায় আর্জেন্টিনা জিতলো

জুলাই ৮, ২০২৬

এভাবেও ফিরে আসা যায়, এভাবেই ফিরে আসে চ্যাম্পিয়ন

জুলাই ৮, ২০২৬

দেশেজুড়ে আর্জেন্টিনা সমর্থকদের বিজয়োল্লাস, ঢাক-ঢোল-ভুভুজেলা বাজিয়ে বিজয় মিছিল

জুলাই ৮, ২০২৬

১৪ মিনিটের ঝড়, প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে কোয়ার্টারে আর্জেন্টিনা

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT