চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আলভেজের বিশ্বকাপ খেলা হচ্ছে না

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৯ পূর্বাহ্ণ ১২, মে ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

আশঙ্কাটাই সত্যি হল। বিশ্বকাপ খেলা হচ্ছে না দানি আলভেজের। পিএসজির হয়ে খেলার সময় পাওয়া হাঁটুর চোটে রাশিয়ায় বসতে যাওয়া বিশ্বযজ্ঞ থেকে ছিটকে পড়েছেন এ ব্রাজিলিয়ান রাইটব্যাক।

সোমবার প্রাথমিক দল ঘোষণা করতে পারে ব্রাজিল। চোটের পরও আলভেজকে ঘিরে আশাটা অন্তত ছিল। কিন্তু ব্রাজিল ফুটবল কনফেডারেশন শুক্রবার জানিয়ে দিয়েছে সেই আশা বাস্তবায়ন অসম্ভবই।

ফ্রেঞ্চ জায়ান্ট পিএসজির চলতি মৌসুমের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ৩৫ বছর বয়সী আলভেজের। ক্লাবের জার্সিতে গত মঙ্গলবার নেমেছিলেন ফরাসি কাপের ফাইনালে। ম্যাচে ডান হাঁটুতে চোট পান। শুরুতে মনে করা হচ্ছিল সেরে উঠবেন বিশ্বকাপের আগেই, তবে একেবারে দোরগোড়ায় যেয়ে।

সেটা ধরেই চোটে পড়ার পরেরদিন ব্রাজিল দলের এক মুখপাত্র জানিয়েছিলেন, দলের গুরুত্বপূর্ণ সদস্যকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। পরে পরীক্ষার ফল হাতে পেলে দেখা যায় হাঁটুর লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। আলভেজের পুনর্বাসনে তিন-চার সপ্তাহ সময় লাগবে বলে জানানো হয় শুরুতে।

এর মানে সুস্থ আলভেজকে পেতে বিশ্বকাপের একেবারে শুরু বা শুরুর দুএকটি ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হত। সেটি আর করছে না ব্রাজিল। কেননা ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাজমার প্যারিসে যেয়ে দেখতে পান, অস্ত্রোপচার লাগবে এ রাইটব্যাকের। তাতে সম্ভাবনাটুকুর ইতি ঘটেছে।

তাতে ব্রাজিল ১০৬টি আন্তর্জাতিক ম্যাচের অভিজ্ঞতা সম্পন্ন আলভেজকে হারাল। দুর্দান্ত ফর্মে থাকা লেফটব্যাক মার্সেলোর রাইটব্যাক সঙ্গী খুঁজতে কোচ টিটেকে এখন ঘাম ছোটাতে হবে। আলভেজ ব্রাজিলের জার্সিতে ২০১০ এবং ২০১৪ বিশ্বকাপে খেলেছেন।

Reneta

ক্রোয়েশিয়ার বিপক্ষে আগামী ৩ জুন, আর ১০ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে ব্রাজিল। ‘ই’ গ্রুপে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিশ্বকাপ প্রতিপক্ষ কোস্টারিকা, সার্বিয়া ও সুইজারল্যান্ড।

মৌসুমের মাঝে পিএসজির হয়েই হাঁটুতে চোট পেয়েছিলেন নেইমার। এই ব্রাজিলিয়ান এখনও মাঠে ফিরতে পারেননি। তবে সেরে উঠছেন, ফেরার কাছাকাছিই আছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আলভেজব্রাজিলরাশিয়া বিশ্বকাপ ২০১৮লিড স্পোর্টস
শেয়ারTweetPin6

সর্বশেষ

নতুন কুঁড়ি স্পোর্টস জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্বের শুভ উদ্বোধন

জুলাই ২১, ২০২৬

গায়ানা উপকূলে ফেরি ডুবি: নিহত ২৭, নিখোঁজ ৮৩

জুলাই ২১, ২০২৬
ছবি: প্রতিনিধি।

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

জুলাই ২১, ২০২৬

‘বরবাদ’ টিমের নতুন সিনেমার নাম কি ‘নিঃস্ব’?

জুলাই ২১, ২০২৬

ভারতে নির্মাণাধীন সুড়ঙ্গ ধসে নিহত ৯, আটকা অন্তত ১৫

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT