চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আলভেজের চুক্তি বাড়াবে বার্সা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৮ অপরাহ্ণ ০৪, মার্চ ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

ক্যারিয়ারের গোধূলিলগ্নে আছেন একসময় টানা একযুগ বার্সার রক্ষণ সামলানো দানি আলভেজ। মাঝে কয়েকটি ক্লাব ঘুরে আবারও ফিরেছেন কাতালান জার্সিতে। পড়ন্ত সময়ে ফিরে রক্ষণদুর্গ ভালোই সামলাচ্ছেন। একসময়কার সতীর্থ, বর্তমানে কোচ জাভি হার্নান্দেজের ভরসার নাম হতে পারছেন ৩৮ বছর বয়সেও। ব্রাজিলিয়ান তারকাকে তাই ধরে রাখতে দ্বিধা নেই বার্সার, বাড়ছে চুক্তির মেয়াদও।

তরুণদের কাঁধে ভর করে দুঃসময় কাটিয়ে উঠতে শুরু করছে বার্সা। দলের সবচেয়ে সিনিয়র সদস্য আলভেজ। তরুণদের সাথে যিনি কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছেন। ফলাফল, ২০২৪ সাল পর্যন্ত তার সাথে চুক্তি নবায়ন করতে চলছে ন্যু ক্যাম্পের ক্লাবটি।

চলতি মৌসুমের শেষে আলভেজের সাথে করা চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল বার্সার। বয়স বেশি হওয়ায় নতুন চুক্তির মাধ্যমে স্প্যানিশ জায়ান্টরা তাকে ধরে রাখবে কিনা তা নিয়ে ছিল প্রশ্ন। উত্তর, ২০২৪ সালের গ্রীষ্মকালীন দলবদল পর্যন্ত তাকে দলে রাখছে বার্সা।

আলভেজের দীর্ঘ অভিজ্ঞতা কাজে লাগিয়ে দলকে শক্তিশালী রূপে গড়ে তুলতে চান জাভি। ব্রাজিলিয়ানকে কীভাবে কাজে লাগানো যায় ভালোই জানা আছে স্প্যানিশ কিংবদন্তির। ফলাফল মিলেছে সবশেষ ৬ ম্যাচেই। সময়টাতে সবচেয়ে বেশি বয়সী হিসেবে গোল করে লা লিগায় রেকর্ড গড়ার পাশাপাশি সতীর্থদের দিয়ে তিন গোল করিয়ে মুগ্ধতা ছড়িয়েছেন আলভেজ।

বার্সার সঙ্গে থেকে যাওয়ায় কাতার বিশ্বকাপে ব্রাজিলের হয়ে মাঠে নামার সুযোগও এসে যেতে পারে আলভেজের। বার্সার মতো ক্লাবে আলো কাড়লে তাকে নিয়ে ভাবতে বাধ্য হবেন সেলেসাও কোচ টিটে।

সেভিয়া থেকে ২০০৮-৯ মৌসুমে বার্সায় এসেছিলেন আলভেজ। ন্যু ক্যাম্পকে নিজের ঠিকানা বানিয়ে বার্সাকে এনে দিয়েছেন বহু সাফল্য। বার্সার হয়ে জিতেছেন তিনটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। ছয়বার লা লিগায় শিরোপা উঁচিয়ে ধরার রেকর্ডও রয়েছে। নামের পাশে আছে কোপা ডেল রে, ক্লাব বিশ্বকাপসহ আরও অনেক শিরোপা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আলভেজজাভিবার্সেলোনাব্রাজিললিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রসহ নিহত ২

পরবর্তী

রাশিয়া ইউক্রেনের মধ্যস্থতায় সৌদি যুবরাজ সালমানের প্রস্তাব

পরবর্তী

রাশিয়া ইউক্রেনের মধ্যস্থতায় সৌদি যুবরাজ সালমানের প্রস্তাব

৬৪ জেলার বিউটিশিয়ানদের পুরস্কৃত করলেন ওমর সানী-পূর্ণিমা

সর্বশেষ

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT