চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আলতাফ মাহমুদ স্মৃতি পদক পেলেন তিন গুণী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২১ পূর্বাহ্ণ ৩১, আগস্ট ২০১৯
বিনোদন
A A

সুর স্রষ্ঠা আলতাফ মাহমুদের অন্তর্ধান দিবস ৩০ আগস্ট। ১৯৭১ সালের এই দিনে তিনি নিখোঁজ হন। প্রতিবছরের মতো ৩০ আগস্ট তাঁকে স্মরণ করে এবারও প্রদান করা হয় শহীদ আলতাফ মাহমুদ স্মৃতি পদক।

শুক্রবার (৩০ আগস্ট) বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে আলতাফ মাহমুদ ফাউন্ডেশনের পক্ষে ১৫তম আয়োজনে এবার পুরস্কারটি প্রদান করা হয়েছে দেশের তিন গুণী ব্যক্তিকে। তারা হলেন- সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী, রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধের দুই স্থপতি ফরিদ উদ্দিন আহমেদ ও জামী আল সাফী।

তিন গুণীকে সম্মাননা জানানোর বিষয়ে আলতাফ মাহমুদ ফাউন্ডেশনের সদস্য সচিব শাওন মাহমুদ বলেন, ফাউন্ডেশনের ক্রাইটেরিয়া হচ্ছে ভাষা, মুক্তিযুদ্ধ এবং দেশ নিয়ে কাজ করা গুণীদের সম্মান জানানো। ওনারা বেঁচে থাকতে এই সম্মান জানানোটা জরুরী মনে করে ফাউন্ডেশন। একেবারে পারিবারিক এবং বন্ধুদের সহযোগীতায় প্রতি বছরের ৩০ আগস্ট পদক প্রদান করা হয়। সেই অনুযায়ী শ্রদ্ধেয় কামাল লোহানী ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ এবং বর্তমান সময়ে দেশের বিভিন্ন উন্নয়নমূলক কাজে নিজেকে নিয়োজিত করেছেন। স্থপতি ফরিদ উদ্দিন আহমেদ এবং জামী আল সাফী দুজনের সবচেয়ে বিশাল অবদান তাঁদের নকশায় রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধ তৈরী হয়েছে।

এর আগে আলতাফ মাহমুদ পদক পেয়েছেন চিত্রগ্রাহক বেবি ইসলাম, ড. এনামুল হক, সাবিনা ইয়াসমিন, অজিত রায়, খোন্দকার নুরুল আলম, সুধীন দাস, বিপুল ভট্টাচার্য, আলম খান, জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম, নায়করাজ রাজ্জাক, মুস্তাফা মনোয়ার, মো. শাহনেওয়াজ, কাইয়ুম চৌধুরী, আহমেদ ইমতিয়াজ বুলবুল, আলাউদ্দিন আলী, হাসান আজিজুল হক, সিরাজুল ইসলাম চৌধুরী, আলী যাকের, মফিদুল হক, সৈয়দ হাসান ইমাম ও ফেরদৌসী মজুমদার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আলম খানআলাউদ্দিন আলীআলী যাকেরআহমেদ ইমতিয়াজ বুলবুলনায়করাজ রাজ্জাকমফিদুল হকমুস্তাফা মনোয়ারলিড বিনোদনসাবিনা ইয়াসমিনসিরাজুল ইসলাম চৌধুরীসুধীন দাসহাসান আজিজুল হক
শেয়ারTweetPin

সর্বশেষ

চরকির পাঁচ বছর: সবসময় ছিল নতুন কিছু করার ইচ্ছা

জুলাই ১২, ২০২৬

বেসরকারি টেলিভিশনের সংবাদ বিভাগের প্রধানদের সাথে ডিআরইউ’র মতবিনিময় সভা

জুলাই ১২, ২০২৬

চিকিৎসা সেবার মূল ভিত্তি হচ্ছে মানবিকতা : জুবাইদা রহমান

জুলাই ১২, ২০২৬

চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন ‘মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ’

জুলাই ১২, ২০২৬

মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিলো না মেজর হাফিজ উদ্দিন আহমদ

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT