বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর সভাপতি আলতাফ মাহমুদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী তার বিবৃতিতে বলেন, গত সাড়ে তিন দশক সদ্য প্রয়াত সাংবাদিক আলতাফ মাহমুদ সাংবাদিকতা জগতে নিজের কর্ম ও প্রতিভা দিয়ে সকলের আস্থা ও বিশ্বাস অর্জন করেছিলেন। পেশাগত অধিকার আদায়ের আন্দোলনে তিনি ছিলেন আপোষহীন ও অগ্রগামী সাংবাদিক নেতা।
‘পচাত্তরের আগস্ট ট্রাজেডির পর সামরিক জান্তারা এদেশে জাতির পিতার নাম নেওয়ার ক্ষেত্রে অঘোষিত নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। তখন সাপ্তাহিক খবর ও দৈনিক খবর পত্রিকায় বঙ্গবন্ধুর কথা তুলে ধরে তিনি অসীম সাহসিকতার পরিচয় দিয়েছিলেন।’
বাণীতে প্রধানমন্ত্রী আরো বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখা ও সকল অসাম্প্রদায়িক গণতান্ত্রিক আন্দোলনে তার ভূমিকা আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। তার এ অকাল চলে যাওয়ায় সাংবাদিকতা জগতে যে শূন্যতা তৈরি হলো তা সহজে পূরণ হবার নয়। দেশ-জাতি তাকে শ্রদ্ধাভরে স্মরণ করবে। কর্মের মাঝেই তিনি বেঁচে থাকবেন।’
প্রধানমন্ত্রী আলতাফ মাহমুদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তুপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।






