চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আলজেরিয়া: প্রেসিডেন্টের পর এবার বাকিদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৭ পূর্বাহ্ণ ০৬, এপ্রিল ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
আলজেরিয়া-প্রেসিডেন্টের পর এবার বাকিদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

প্রশাসনবিরোধী বিক্ষোভে আবারো উত্তপ্ত আলজেরিয়া। প্রেসিডেন্টের পর এবার তার সঙ্গে সংশ্লিষ্ট সরকারের সব সদস্যের পদত্যাগ চাইছে জনগণ।

টানা সপ্তম সপ্তাহের মতো বিক্ষোভ চলছে দেশজুড়ে। আন্দোলনের মুখে প্রেসিডেন্ট আবদেল আজিজ বোওতেফ্লিকা আগেই পদত্যাগ করেছেন। এমনকি পদত্যাগের পরদিন জনগণের কাছে ক্ষমাও চেয়েছিলেন ২০ বছর ধরে ক্ষমতায় থাকা ৮২ বছর বয়সী বোওতেফ্লিকা। বলেছিলেন, দেশের প্রতি গত ২০ বছরে নিজের অবদানে তিনি ‘গর্বিত’, কিন্তু এটাও বুঝতে পারছেন যে, ‘নিজ দায়িত্ব পালনে ব্যর্থ’ হয়েছেন তিনি।

কিন্তু তাতে সন্তুষ্ট নয় আলজেরিয়ার বিক্ষোভকারী জনগোষ্ঠী, বিশেষ করে তরুণ আন্দোলনকারীরা।

Banglabid

বিবিসি জানায়, আলজেরিয়ার সংবিধান অনুযায়ী, নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত পার্লামেন্টের স্পিকারেরই অন্তবর্তীকালীন প্রেসিডেন্ট হওয়ার কথা।

কিন্তু বিক্ষোভকারীদের দাবি, পদত্যাগী প্রেসিডেন্ট বোওতেফ্লিকার সঙ্গে সংশ্লিষ্ট প্রশাসনের সব কর্তাব্যক্তিকেই সরে যেতে হবে। এর মধ্যে আছেন, সিনেটের স্পিকার আবদেল আকদের বেন সালাহ, সাংবিধানিক পরিষদের প্রধান তায়েব বেলায়েজ ও প্রধানমন্ত্রী নুরেদ্দিন বেদুই।

বর্তমানে একটি তত্ত্বাবধায়ক সরকার আলজেরিয়ার দায়িত্বে রয়েছে।আলজেরিয়া-প্রেসিডেন্টের পর এবার বাকিদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

Reneta

চলমান বিক্ষোভের মূল চালিকাশক্তিই আলজেরিয়ার তরুণ সমাজ। তাদের বেশিরভাগই বোওতেফ্লিকা ছাড়া জীবনে আর কাউকে প্রেসিডেন্ট হিসেবে দেখেনি।

তাদের মধ্য থেকেই এক নারী বিক্ষোভের সাংবাদিকদের বলেন, ‘আমরা এই সরকারের ওপর বিরক্ত। এরা আমাদের লুটে শেষ করে দিয়েছে। অনেক সহ্য করেছি এদের।’

আলজেরিয়ার মোট জনসংখ্যার প্রায় অর্ধেকেরই বয়স অনূর্ধ্ব ৩০। এদের অনেকেই পুরোপুরি বেকার অবস্থায় দরিদ্র জীবনযাপন করছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আলজেরিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়

আগস্ট ১০, ২০২৬

আড্ডার মাঝে অজিদের নিয়ে অনেক কথাই বললেন তাসকিন

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালে বিশ্বনাথ প্রবাসীদের বিশেষ নৈশভোজ

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

শিক্ষার্থী নিহতের প্রতিবাদে বরিশালে মহাসড়ক অবরোধ

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

নদীতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জেলের মৃত্যু, আহত ৫

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT