চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর লকডাউন চায় না ব্যবসায়ীরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫২ অপরাহ্ন ১২, জানুয়ারি ২০২২
- সেমি লিড, অর্থনীতি
A A

করোনাভাইরাসের এই মহামারির সময়ে আবার নতুন করে লকডাউন চায় না ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। সংগঠনটি বলছে: কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে অর্থনীতি সচল রাখতে হবে।

বুধবার ডিআরইউতে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠান থেকে সংগঠনটির সভাপতি মোঃ জসিমউদ্দিন দোকান-পাট চালু রাখতে প্রয়োজনে বড় মার্কেট এবং শপিং মলে করোনার টিকা কেন্দ্র খোলার অনুরোধ জানিয়েছেন সরকারের প্রতি।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে বছরের প্রথম মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে অতিথি ছিলেন এফবিসিসিআই সভাপতি মোঃ জসিম উদ্দিন। স্বাগত বক্তব্যে ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাসিব অর্থনীতির গতি ধরে রাখতে গণমাধ্যম এবং ব্যবসায়ীদের অংশীদারিত্বের কথা বলেন।

করোনা পরবর্তী অর্থনৈতিক অগ্রগতির হালনাগাদ তথ্য-উপাত্ত তুলে ধরেন এফবিসিসিআই সভাপতি । নতুন ধরন ওমিক্রন ঠেকাতে সরকারের নির্দেশনা মানতে তিনি আহবান জানান।

বিশ্ববাজারে শিল্পের কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় আমদানি শুল্কে কিছুটা প্রবৃদ্ধি হয়েছে বলে মনে করেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনের নেতা। করোনা মূল্যস্ফীতিকে উস্কে দিয়েছে উল্লেখ করে তিনি শুল্ক কাঠামোতে পরিবর্তন চান। তাতে রাজস্ব আয় মোটেও কমবে না বলেও দাবি তার।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির অবকাঠামো উন্নয়ন এবং সাংবাদিকতা পেশার মানোন্নয়নে সহযোগিতা করার কথাও বলেন এফবিসিসিআই সভাপতি।

Jui  Banner Campaign
ট্যাগ: এফবিসিসিআইকরোনাডিআরইউলকডাউন
শেয়ারTweetPin

সর্বশেষ

ঝিনাইদহ-১ আসনে ধানের শীষের আসাদুজ্জামানের জয়

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত কর্মী-সমর্থকদের কেন্দ্রে থাকার আহ্বান বিএনপি-জামায়াতের

ফেব্রুয়ারি ১২, ২০২৬

সিসিটিভিতে ধরা পড়লো ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ভরার দৃশ্য

ফেব্রুয়ারি ১২, ২০২৬

অভিষেক বিশ্বকাপে ১০ উইকেটের রেকর্ডে প্রথম জয় পেলো ইতালি

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

সুষ্ঠু ভোট আয়োজনে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাল নির্বাচন কমিশন

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT