চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আর কোনো বাংলাদেশি জিকায় আক্রান্ত হয়নি’

জান্নাতুল বাকেয়া কেকা জান্নাতুল বাকেয়া কেকা
৮:১৪ অপরাহ্ণ ০৪, সেপ্টেম্বর ২০১৬
বাংলাদেশ
A A

সিঙ্গাপুরে জিকা ভাইরাসে আক্রান্ত ১০ বাংলাদেশি সুস্থ আছেন। নতুন করে আর কোনো বাংলাদেশি
আক্রান্ত হননি।

সরকারের রোগতত্ত্ব রোগনির্ণয় ও গবেষণা প্রতিষ্ঠান
আইইডিসিআর বলছে, দেশে ২০১৪ সালে সংগৃহীত নমুনা পরীক্ষায় একজন জিকা আক্রান্ত
সনাক্ত হলেও এখন পর্যন্ত আর কাউকে পাওয়া যায়নি।

বিশ্বের ৭০টি দেশে এ মুহূর্তে জিকা ভাইরাসের সংক্রমণ চলছে। সিঙ্গাপুর স্বাস্থ্য মন্ত্রণালয়ের ৩ সেপ্টেম্বরের হিসাবে, দু’শ পনের জন ভাইরাস আক্রান্ত হয়েছে। এর মধ্যে ১০ জন বাংলাদেশি রয়েছে। এ অবস্থায় বাংলাদেশে সংক্রমণ ঠেকাতে প্রস্তুতিমূলক ব্যবস্থা আরো জোরদার করা হয়। বিমানবন্দরগুলোতে নজরদারি বাড়ানো হয়। 

Banglabid

আইইডিসিআর এর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, গতকাল পর্যন্ত ২শ পনের জন সিঙ্গাপুরে পাওয়া গেছে, সেখানে কোনো বাংলাদেশি নেই। যে দশজন ছিলেন সেই তথ্যই আছে আমাদের কাছে। সব মশা মানেই তো ডেঙ্গু মশা নই। আবার সব ডেঙ্গু মশাতেও জিকা নেই।

“শুধু যেসব মশা আক্রান্ত তারা কামড়ালেই জিকার সম্ভাবনা থাকে। তো আপাতত মশার কামড় থেকে নিজেদের রক্ষা করতে হবে। মশাড়ি টাঙিয়ে ঘুমালে এবং কোনো পানি জমতে না দিলে জিকা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই।”

ডেঙ্গুর মতো ‘জিকা’ ভাইরাসও এডিস মশার কামড়ে ছড়ায়। এর লক্ষণগুলো হল, হালকা জ্বর, চোখ লাল হওয়া, মাথা ব্যথা, বমি, হাড়ের সংযোগস্থল ও মাংসপেশিতে ব্যথা এবং শরীরের চামড়ায় লাল দানা।

Reneta

গর্ভস্থ শিশুর ওপর এর সব চেয়ে বেশি খারাপ প্রভাব পড়ে। কিছু ক্ষেত্রে গর্ভের শিশু অপরিণত ছোট মাথা নিয়ে জন্মায়।

জিকার লক্ষণ এক সপ্তাহ স্থায়ী হতে পারে। সাধারণত জিকা আক্রান্ত প্রতি পাঁচজনে একজনের মধ্যে এসব লক্ষণ দেখা যায়। এডিস মশা নিয়ন্ত্রণ এ ভাইরাস প্রতিরোধের উপায়। 

ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরোসায়েন্স ও হসপিটালের প্রেড্রিয়াটিক নিউরোলজিস্টের সহযোগী অধ্যাপক ডা: শেখ আজিমুল হক বলেন,  জিকা নিয়ে আমাদের তেমন মাথাব্যথা নেই। তবে যেসব শিশু ছোট মাথা নিয়ে জন্মাচ্ছে তাদের প্রধান কারণগুলো নির্ধারণে আমরা কাজ করছি। সন্তান হওয়ার পরই মায়ের শ্বাসকষ্ট হচ্ছে, আরেকটি হলো রুবেলা। 

আইইডিসিআর বলছে, দেশে ডেঙ্গু প্রতিরোধে সফল ব্যবস্থাপনার আদলে ‘জিকা ভাইরাস’ প্রতিরোধে জোরালো কার্যক্রম চলছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জিকা ভাইরাস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কানাডা যাওয়ার পর বদলে যান মেজর জাহিদ

পরবর্তী

দর্জি নিখিলকে হত্যা করে জেএমবি, সোহেলের স্বীকারোক্তি

পরবর্তী

দর্জি নিখিলকে হত্যা করে জেএমবি, সোহেলের স্বীকারোক্তি

‘বাংলাদেশে বিশ্বাস নেই এমন কাউকে রাজনৈতিক প্রতিপক্ষ বানানোর সুযোগ নেই’

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যেভাবে হলো রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি যে সংসদ সদস্যরা

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

এক সপ্তাহ বিদ্যুৎ নেই, পিডিবি অফিসে হামলা-ভাঙচুর

আগস্ট ২০, ২০২৬

রাষ্ট্রপতির শপথ গ্রহণের সাথে সাথেই এমপি ও মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ

আগস্ট ২০, ২০২৬

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT