চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর কোনো ডেমু ট্রেন কেনা হবে না: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৯ অপরাহ্ণ ১৬, জুলাই ২০১৯
- সেমি লিড, অর্থনীতি
A A

নতুন করে আর কোনো ডিজেল ইলেকট্রিক মাল্টিপল ইউনিট (ডেমু) ট্রেন না কেনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা থেকে কালিয়াকৈর হাইটেক পার্কের মধ্যে চলাচলকারী ৬ সেট (৬ ইউনিটে ১ সেট) শাটল ট্রেন কেনার বদলে অন্য ট্রেন কেনার নির্দেশ দিয়েছেন তিনি।

মঙ্গলবার প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) ২য় সভায় এই নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান দেশের বাইরে থাকায় তার পক্ষে পরিকল্পনা বিভাগের সচিব মো. নূরুল আমিন একনেক সভা পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর দেয়া এ নির্দেশ গণমাধ্যমের সামনে তুলে ধরেন।

তিনি বলেন, সভায় ‘বঙ্গবন্ধু হাইটেক পার্ক এবং ঢাকার মধ্যে শাটল ট্রেন চালুর লক্ষ্যে ডেমু সংগ্রহ’ প্রকল্প উত্থাপন করা হলেও তা পাস না করে সংশোধন করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর দেয়া নির্দেশনা তুলে ধরে সচিব নূরুল আমিন বলেন, ‘ডেমু প্রকল্পের বিষয়ে প্রধানমন্ত্রী বলেছেন, যে ডেমুগুলো আগে ছিল, সেগুলোতে অনেক যাত্রী উঠালে দেখা যায় সেগুলো চলাচলের উপযোগী নয়। সে জন্য ডেমুর পরিবর্তে অন্য ট্রেন সংগ্রহের জন্য প্রকল্প সংশোধন করতে বলেছেন।’

‘‘ডেমু ট্রেনের পরিবর্তে অন্য ট্রেনের ব্যবস্থা করতে হবে। নতুন করে আর ডেমু ট্রেন কেনা হবে না। যে ডেমুগুলো রয়েছে সেগুলো মেরামত করতে হবে।’’

Reneta

নূরুল আমিন আরো বলেন, ঢাকা থেকে কালিয়াকৈর পর্যন্ত বিরতিহীন ট্রেন চালুরও নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা। এই ব্যবস্থা রাখতে হবে। বাকিগুলো যেকোনো স্টেশন ধরবে আর কি।’ যাচাই-বাছাই করে এ ধরনের একটি প্রকল্প চালুর প্রস্তাব করেছেন প্রধানমন্ত্রী।

আগে মাস্টারপ্ল্যান হবে তারপরই উন্নয়ন প্রকল্প নিতে হবে এমন নির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সেসব প্রকল্পের মানসম্মত বাস্তবায়ন এবং যেখানে-সেখানে বিল্ডিং তৈরি করা যাবে না। প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে কক্সবাজারকে রক্ষা করতে ঝাউবন সৃজনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

সচিব বলেন, একনেক সভায়, প্রায় ৫ হাজার ১৪২ কোটি ৬ লাখ টাকা ব্যয় সম্বলিত ৮টি প্রকল্প অনুমোদন দিয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে সরকার দেবে ৪ হাজার ১২৯ কোটি ৮১ লাখ এবং বিদেশি ঋণ থেকে আসবে প্রায় ১ হাজার ১২ কোটি ২৫ লাখ টাকা।

অনুমোদিত প্রকল্পগুলো
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ‘হলিডেমোড়-বাজারঘাটা-লারপাড়া (বাসস্ট্যান্ড) প্রধান সড়ক সংস্কারসহ প্রশস্তকরণ’ প্রকল্প।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের ‘চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে টেলিযোগাযোগ নেটওয়ার্ক স্থাপন’ প্রকল্প।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ‘বঙ্গবন্ধু হাইটেক পার্ক সিটি-২ এর সহায়ক অবকাঠামো নির্মাণ’ প্রকল্প।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ‘ঢাকা বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ’ প্রকল্প।

কৃষি মন্ত্রণালয়ের ‘পাবনা-নাটোর-সিরাজগঞ্জ জেলায় ভূ-উপরিস্থ পানির মাধ্যমে সেচ উন্নয়ন’ প্রকল্প।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ‘পার্বত্য চট্টগ্রাম পল্লী উন্নয়ন প্রকল্প দ্বিতীয় পর্যায় (তৃতীয় সংশোধনী)’ প্রকল্প।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ‘জনস্বাস্থ্য সুরক্ষায় ভেটেরিনারি পাবলিক হেল্থ সার্ভিস জোরদারকরণ’ প্রকল্প।

বাণিজ্য মন্ত্রণালয়ের ‘এক্সপোর্ট কম্পিটিটিভনেস ফর জবস (প্রথম সংশোধিত)’ প্রকল্প।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একনেক
শেয়ারTweetPin

সর্বশেষ

কালিয়াকৈরে বৈধ লিজের জমি দখলের চেষ্টা ও হুমকির অভিযোগ ভিত্তিহীন: দাবি অতিরিক্ত ডিআইজির

জুলাই ২৩, ২০২৬

নিউইয়র্কে দুই ঘণ্টার কনসার্টে গান শোনাবেন অপূর্ব!

জুলাই ২৩, ২০২৬

যে ছবির জন্য কলকাতায় বিজয় সেতুপতি-সাঁই পল্লবী

জুলাই ২৩, ২০২৬

প্রেম, ব্যক্তিজীবন ও ক্যারিয়ার—পূর্ণিমার প্রশ্নে খোলামেলা শাকিব

জুলাই ২৩, ২০২৬

‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন’-এর খসড়া মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT