চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর কত পয়েন্ট পেলে শিরোপা নিশ্চিত মেসিদের?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩২ অপরাহ্ন ০৫, মার্চ ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

লা লিগায় দুর্দান্ত গতিতে ছুটছে বার্সেলোনা। নিজেদের ফর্মটা ধরে রেখে রোববার অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা দলটির চেয়ে ৮ পয়েন্টে এগিয়ে গেছে। তবুও শিরোপা নিশ্চিত নয় কাতালানদের! হিসেব কষতে হচ্ছে আর কত পয়েন্ট পেলে লিগ শিরোপা ফিরবে মেসি-ইনিয়েস্তাদের হাতে।

সেল্টাভিগো এবং লাস পালমাস বাদে বাকি সবগুলো দলই মৌসুমে ২৭টি করে ম্যাচ খেলে ফেলেছে। সামনে ১১টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে দলগুলো। অঙ্ক বলছে, দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদ যদি সামনের সবগুলো ম্যাচ জেতে তাতে তাদের মোট পয়েন্ট হবে ৯৪। একই তালে চললে তিনে থাকা রিয়ালের পয়েন্ট হবে ৮৭। আর বার্সা যদি সামনের সব ম্যাচ জেতে তাহলে পয়েন্ট হবে ১০২। এমন ঘটলে ৮ পয়েন্টের ব্যবধান রেখেই লিগ জিতবে বার্সা।

যদি এমনও হয়, দু-একটি ম্যাচ হার বা ড্র করল বার্সেলোনা। তাতেও শিরোপা জিতবে ন্যু ক্যাম্পের দলটিই। বাকি ১১ ম্যাচে সম্ভাব্য ৩৩ পয়েন্টের মধ্য ২৫টি পয়েন্ট পেলেই শিরোপা হয়ে যাবে মেসি-সুয়ারেজদের। কারণ তখন অ্যাটলেটিকোর সমান পয়েন্ট হবে বার্সার। কিন্তু গোল ব্যবধানে অনেক এগিয়ে থাকায় চ্যাম্পিয়ন হবে আর্নেস্টো ভালভার্দের দল। ২৭ ম্যাচে বার্সার ৭০ গোলের বিপরীতে অ্যাটলেটিকোর গোল সংখ্যা যে কেবল ৪৫।

চলতি মৌসুমে লিগে কোন ম্যাচ না হারা (২১ জয়, ৬ ড্র) বার্সার সুবিধে অন্য জায়গায়ও। বাকি ১১ ম্যাচের ছয়টিই তারা নিজেদের মাঠে খেলবে। ন্যু ক্যাম্পে ৬ ম্যাচে তাদের প্রতিপক্ষ অ্যাথলেটিক বিলবাও, লেগানেস, ভ্যালেন্সিয়া, ভিয়ারিয়াল, রিয়াল মাদ্রিদ ও রিয়াল সোসিয়েদাদ। আর পাঁচটি অ্যাওয়ে ম্যাচ খেলবে মালাগা, সেভিয়া, সেল্টাভিগো, দেপোর্তিভো লা করুনা এবং লেভান্তের বিপক্ষে।

বার্সার জন্য আরো একটি স্বস্তির খবর আছে। পরিসংখ্যান বলছে, ১১ ম্যাচ সামনে রেখে ৮ পয়েন্টে এগিয়ে থাকার পর কোন দলই এ পর্যন্ত স্প্যানিশ লিগ হাতছাড়া করেননি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বার্সামেসি
শেয়ারTweetPin

সর্বশেষ

১২ বছরে চ্যানেল আই অনলাইন

এপ্রিল ২০, ২০২৬

আর্সেনালকে হারিয়ে শিরোপা জয়ের পথটা পরিষ্কার করল ম্যানসিটি

এপ্রিল ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদুল আজহা ও হজের সম্ভাব্য সময় ঘোষণা

এপ্রিল ১৯, ২০২৬

দারুণ জয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে রোনালদোর আল নাসের

এপ্রিল ১৯, ২০২৬

জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে সপ্তাহে দুই দিন ভার্চুয়ালি চলবে হাইকোর্ট

এপ্রিল ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT