চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর আলোচনা নয়, দ্রুত শক্ত পদক্ষেপ নিন

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৫:০৫ অপরাহ্ণ ২৯, এপ্রিল ২০১৮
সম্পাদকীয়
A A
রোহিঙ্গা

মিয়ানমার সেনাবাহিনীর ভয়ংকর নির্যাতনের মুখে গত বছরের আগস্ট থেকে বাংলাদেশ অভিমুখে রোহিঙ্গাদের যে ঢল নেমেছিল তা এখনো পুরোপুরি বন্ধ হয়নি। শুধু তার তীব্রতা কমেছে মাত্র। নির্মম হলেও সত্য, কয়েক হাজার রোহিঙ্গার নৃশংস মৃত্যু, নির্দয় অগ্নিসংযোগ, লুটতরাজের পরও মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতন যেমন থামেনি; তেমনি থামেনি তাদের বাংলাদেশে পালিয়ে আসার ঘটনাও।

এই ঘটনা শুরু হওয়ার আট মাসেরও বেশি সময় পর শনিবার প্রথমবারের মতো জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কোনো প্রতিনিধিদল নির্যাতিত রোহিঙ্গাদের দেখতে বাংলাদেশে এসেছে।পরিষদের স্থায়ী এবং অস্থায়ী ১৫টি সদস্য দেশের প্রতিনিধিসহ ৪০ সদস্যের ওই দলটি তিন দিন এদেশে থাকবে বলে জানা গেছে। শেষ দিন গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের পর দলটি মিয়ানমারের উদ্দেশে যাত্রা  করবে।

আমরা দেখেছি, রোহিঙ্গা সংকট তীব্র অাকার ধারণ করার পর ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসসহ কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান রোহিঙ্গাদের দুর্দশা সরেজমিন দেখে গেছেন। জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক এবং আঞ্চলিক ফোরাম নানাভাবে বিষয়টি নিয়ে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টির কথা বলেছে। বিশ্ব প্রচার মাধ্যমেও উঠে এসেছে মিয়ানমারের হিংস্রতার খবর। কিন্তু শেষ পর্যন্ত কেউই কার্যকর ও শক্ত কোনো পদক্ষেপ নেয়নি।

যে কোনো কারণেই হোক, শুরু থেকেই বিশ্বের প্রভাবশালী দেশগুলো রোহিঙ্গা ইস্যুতে নির্যাতনকারী দেশ মিয়ানমারের বিরুদ্ধে সরাসরি কোনো পদক্ষেপ নেয়নি। কয়েকজন সেনা কর্মকর্তার বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা, কিছু সামরিক চুক্তি ও প্রশিক্ষণ বাতিল ছাড়া তেমন কোনো উদ্যোগ আমরা দেখিনি।

কিন্তু ইউরোপ-আফ্রিকাসহ বিশ্বের বিভিন্ন এলাকায় এই ধরনের মানবিক সংকটে আমরা জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে দ্রুত, কার্যকর এবং শক্ত পদক্ষেপে নিতে দেখেছি। তাহলে রোহিঙ্গা ইস্যুতে এমন উদাসীনতা কেন? বাংলাদেশের মতো একটা দেশে ওপর এত বড় সংকট চাপিয়ে দেওয়ার চেষ্টা কেন?

এরই মধ্যে আমরা জেনেছি, নিরাপত্তা পরিষদের প্রতিনিধিদলটি রোববার কক্সবাজারে কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেছে। সীমান্তের শূন্যরেখায় গিয়েও তরা কথা বলেছেন নির্যাতিত রোহিঙ্গাদের সাথে। আর আগের দিন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নেতৃত্বে প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সাথে বৈঠক করে তারা রোহিঙ্গাদের নিরাপত্তা, নাগরিকত্ব ফেরত, ত্রাণ, প্রত্যাবাসনসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত জেনেছে।

Reneta

ওই বৈঠকে রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জোরালো পদক্ষেপ চেয়েছে বাংলাদেশ। প্রতিনিধিরাও কার্যকর ভূমিকা রাখার আশ্বাস দিয়েছেন। কিন্তু এই আশ্বাস আর প্রতিশ্রুতির খেলা কতদিন? আরো নৃশংসতা হলে শক্ত পদক্ষেপ নেবে জাতিসংঘ? নৃশংসতার বাকি আর কী আছে!

নিশ্চিতভাবেই বলা যায়, এই আট মাস কম সময় নয়। তাই এখন আর আলোচনা, নির্যাতিতদের দুঃখ-দুর্দশা কিংবা নির্যাতন-সহিংসতা বন্ধে মিয়ানমারকে অনুরোধের সময় নয়। এখন সময় শক্ত পদক্ষেপের। এখন এটাই দেখতে চায় বাংলাদেশসহ বিশ্ব। না হলে রোহিঙ্গা নির্যাতন কোনোভাবেই বন্ধ হবে না বলে আমরা মনে করি। উল্টো বাংলাদেশকে এই অসম্ভব চাপ বছরের পর বছর ধরে বয়ে বেড়াতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতিসংঘ নিরাপত্তা পরিষদনিরাপত্তা পরিষদরোহিঙ্গারোহিঙ্গা সংকট
শেয়ারTweetPin1

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT