চাঁদপুরে আর্সেনিকোসিস রোগীর সংখ্যা বাড়ছে

ইকরাম চৌধুরী, চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরে আর্সেনিকোসিস রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। আক্রান্ত প্রায় ৮ হাজার রোগী সরকারি কোন চিকিৎসা সেবা পাচ্ছেন না বলেও অভিযোগ উঠেছে। জেলায় আর্সেনিকমুক্ত পানির উৎসের প্রকল্পগুলোর অধিকাংশ অকেজো হয়ে পড়ায় অসহায় অবস্থায় পড়েছেন রোগীসহ গ্রামীণ জনগোষ্ঠী।
আর্সেনিকোসিস রোগী রয়েছে প্রায় ৮ হাজার। সবচেয়ে বেশি আক্রান্ত এলাকা শাহরাস্তি উপজেলা। শুধু এই উপজেলাতেই রয়েছে ৫’হাজার ১শ ১৭জন রোগী। রোগীরা বলছেন, দিন দিন আক্রান্তের সংখ্যা বাড়লেও প্রয়োজনীয় চিকিৎসা মিলছে না।
আর্সেনিকমুক্ত পানির জন্য চাঁদপুর জেলায় ৭ হাজার গভীর নলকূপ স্থাপনসহ বহু প্রকল্প গ্রহণ করা হয়েছে। কিন্তু বর্তমানে এসব প্রকল্পগুলোসহ গভীর নলকূপ অধিকাংশ অকেজো।
আর্সেনিকোসিস রোগের কোন চিকিৎসা নেই, জানাচ্ছেন চিকিৎসকরা। আর্সেনিক প্রতিরোধে পরামর্শও দিয়েছেন তারা। চাঁদপুরে আর্সেনিকের প্রকোপ ঠেকাতে বিশুদ্ধ পানির উৎস বাড়ানোর তাগিদ রয়েছে চিকিৎসকদের।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:



