ফুটবল

আর্সেনালের সবার সঙ্গেই সমস্যা ছিল ওজিলের

সাবেক সতীর্থের দাবি

অ্যাঞ্জেল ডি মারিয়া আর্সেনালে খেলছেন, ফুটবল ম্যাচে অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যাঞ্জেল ডি মারিয়া আর্সেনাল দলের খেলোয়াড় হিসেবে ফুটবল ম্যাচে অংশগ্রহণ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

‘ওজিলের সমস্যা হচ্ছে তার সাথে সবারই সমস্যা ছিল। ওয়েঙ্গারের (কোচ) সঙ্গে খারাপভাবে বিষয়টির শেষ হয়েছিল। তিনি শেষ কয়েকটি ম্যাচে খেলেননি। তারপর এমেরি (কোচ) তাকে ফিরিয়ে আনার চেষ্টা করেছিলেন এবং আমাদের অধিনায়ক বানিয়েছিলেন।’

আর্সেনালে থাকা অবস্থায় দলটির সাবেক মিডফিল্ডার মেসুত ওজিলের সঙ্গে সবার সম্পর্কের দ্বন্দ্বের বিষয়টি এভাবেই সামনে আনলেন তার সাবেক সতীর্থ নাচো মনরিয়েল।

গানারদের সাবেক ডিফেন্ডার মনরিয়েল দাবি করেছেন, ফিটনেসের অভাবও ওজিলের একেবারে চলে যাওয়ার ক্ষেত্রে ভূমিকা রেখেছে।

২০১৩ থেকে ২০২১ সাল পর্যন্ত আর্সেনালে খেলা ওজিল তুর্কি ক্লাব ফেনেরবাচে যাওয়ার আগে তখনকার কোচ মিকেল আর্তেতার সুদৃষ্টির বাইরে চলে যান।

মনরিয়েল বলেছেন, ‘তিনি (এমেরি) শুরুতে ওজিলকে অনেক আত্মবিশ্বাস দিয়েছেন। মেসুত অনেক খেলেছেন। তবে কোচ বুঝতে পেরেছিলেন অন্য সতীর্থরা আরও ভালো অবস্থায় ছিলেন।’

‘ওজিল ছিলেন দলের সেরা খেলোয়াড়দের একজন, বেশি বেতনভোগীদের একজন। কিন্তু তারা দেখেছেন তিনি নিজের অপরিহার্য অবস্থানে ছিলেন না। ব্যক্তি হিসেবে তিনি সবার সঙ্গেই ভালো ছিলেন। তবে চোটের কারণে অনেক খেলা মিস করেছেন।’

বিষয়:আর্তেতা আর্সেনাল ওজিল ওয়েঙ্গার গানার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…