চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্সেনালের শেষ চারের আশায় এভারটনের ধাক্কা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৬ অপরাহ্ণ ০৭, এপ্রিল ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

টটেনহ্যামকে টপকে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার তৃতীয়স্থানটা বেশ শক্ত করার সুযোগ ছিল আর্সেনালের। যে হিসেবে এভারটনের বিপক্ষে তাদের না জিতলেও চলত। ড্রয়ে শুধু একটা পয়েন্ট হলেই হটস্পারদের পেছনে ফেলে দিতে পারত। কিন্তু হিসেব মেলেনি গানারদের। উল্টো এভারটনের কাছে ১-০ গোলে হেরে শীর্ষ চারের থাকার আশায় বড়সড় আঘাত খেয়েছে উনাই এমেরির দল।

রোববার গুডিসন পার্কে শুরুতেই পিছিয়ে পড়ে আর্সেনাল। ১০ মিনিটে ডিফেন্ডার ফিল জ্যাগিয়েলকা করেন ম্যাচ জেতানো গোলটি। লুকাস ডিনিয়ের লম্বা থ্রো গিয়ে পড়েছিল আর্সেনালের ডি-বক্সের ভেতরে। এরপর এভারটন খেলোয়াড়ের হেড আবার আর্সেনাল খেলোয়াড়ের গায়ে লাগার পর ফাঁকায় বল পেয়ে যান এভারটন অধিনায়ক। প্রায় ৩৭ বছর বয়সে (৩৬ বছর ৩২২ দিন) গোল করে জ্যাগিয়েলকা হয়ে গেছেন এবারের লিগের সবচেয়ে বয়স্ক গোলদাতা।

অথচ এই ম্যাচে খেলারই কথা ছিল না তার। ম্যাচের ১৫ মিনিট আগে মাইকেল কিনের অসুস্থতার কারণে সুযোগ পেয়েছিলেন তিনি।

মার্কো সিলভার দল এরপর গোছানো ফুটবল খেলে বাকিটা সময় আর্সেনালকে সুযোগই দেয়নি। প্রথমার্ধে আর্সেনাল খেলেছে একেবারেই সাধারণ। যদিও দ্বিতীয়ার্ধে অ্যারন রামসে ও পিয়ের এমেরিক অবেমেয়াংকে নামানোর পর কিছুটা ধার বাড়ে আর্সেনালের। তবে উলটো এভারটনই পেয়েছিল ভালো সুযোগ। কিন্তু কাজে লাগাতে পারেননি তারা।

প্রতিপক্ষে মাঠে জেতা যেন ভুলেই গেছে আর্সেনাল। গত নভেম্বর থেকে এখন পর্যন্ত মাত্র একটি অ্যাওয়ে ম্যাচে জয় পেয়েছে তারা। শেষ ৬ ম্যাচের ৪টি অ্যাওয়ে ম্যাচ থাকায় আরও বেশি চিন্তা গানাররা।

এই হারে ৩২ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে চারে আর্সেনাল। টটেনহ্যামের চেয়ে এক পয়েন্ট কম হলেও সমান ম্যাচের গানারদের ঠিক সমান ৬৩ পয়েন্ট চেলসিরও। ফলে সোমবার ওয়েস্টহ্যামের বিপক্ষে চেলসি জিতে গেলে পাঁচনম্বরে নেমে যাবে আর্সেনাল। ৩৩ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। অল রেডদের চেয়ে এক ম্যাচ কম খেলে ৮০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে ম্যানচেস্টার সিটি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্সেনালইপিএললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ম্যারাডোনা যা করেছিলেন, সেটা শুধু মেসিই পারবেন’

জুলাই ১৫, ২০২৬

চুক্তি না হলে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের

জুলাই ১৫, ২০২৬

এমবাপের বিপক্ষে নকআউটে ৬ দেখায় অপরাজিতই থাকলেন ইয়ামাল

জুলাই ১৫, ২০২৬

বিশ্বকাপে ক্লিনশিটের তিন রেকর্ডের দুটি নিজের করলেন সিমন

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

কানাডা-যুক্তরাষ্ট্রে ফের তীব্র তাপপ্রবাহ, সতর্কতা জারি

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT