স্পোর্টস

আর্সেনালকে হারাল ম্যানসিটি

আর্সেনালকে হারাল ম্যানসিটি

নিজেদের মাঠে পিছিয়ে পড়েও  আর্সেনালকে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। ২-১ গোলের  দারুণ এই জয়ে ১৭ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এলো ম্যানচেস্টার সিটি।

রোববার ম্যাচের পঞ্চম মিনিটেই গোল খেয়ে অবশ্য থমকে গিয়েছিল ইতিহাদ স্টেডিয়াম। থিও ওয়ালকটের গোলে এগিয়ে যায় আর্সেনাল।

প্রথমার্ধে পিছিয়ে থেকেই বিরতিতে যায় ম্যানচেস্টার সিটি। দ্বিতীয়ার্ধের শুরুতেই আর্সেনালের জালে বল পাঠায় গার্দিওয়ার শিষ্যরা। ডেভিড সিলভার উঁচু করে বাড়ানো বল অফসাইডের ফাঁদ ভেঙে ধরে নীচু শটে গোলরক্ষক চেককে পরাস্ত করেন লেরয় সানে।

৭১তম মিনিটে ডান দিকে বল পেয়ে ডি-বক্সে ঢুকে পায়ের জাদুতে দুই ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে বল জালে জড়ান ইংল্যান্ডের ফরোয়ার্ড র্স্টালিং।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…