চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্মেনিয়ার রাজধানী যেন একটি ‘পরিকল্পিত পার্ক’

সাইফুল্লাহ সাদেকসাইফুল্লাহ সাদেক
৯:২৬ পূর্বাহ্ণ ২৯, জুলাই ২০১৭
প্রবাস সংবাদ
A A
আর্মেনিয়া

আর্মেনিয়া পূর্ব ইউরোপের একটি ছোট এবং আরামদায়ক দেশ। দক্ষিণ ককেশাস অঞ্চলের এই দেশটির পশ্চিমে তুরস্ক, উত্তরে জর্জিয়া, পূর্বে আজারবাইজান এবং দক্ষিণে ইরান। এই দেশ মেরিল্যান্ড রাষ্ট্রের তুলনায় সামান্য বড়, কিন্তু তার সাংস্কৃতিক এবং ঐতিহ্যগত ঐতিহ্যের সঙ্গে খুব সমৃদ্ধ এবং অনন্য। এটি বিশ্বের নিরাপদ রাষ্ট্রের মধ্যে অন্যতম। ২০১৫ সালের Gallup’s Law and Order Index এর রিপোর্ট অনুযায়ী আর্মেনিয়া বিশ্বের নবমতম নিরাপদ রাষ্ট্র।

আর্মেনিয়ার রাজধানী ও বৃহত্তম শহর ইয়েরেভান। হৃজদান নদীর তীরে শহরটির অবস্থান। এটি দেশটির প্রশাসনিক, সাংস্কৃতিক এবং শিল্পের: প্রধান কেন্দ্র। ১৯১৮ সাল থেকে এটি আর্মেনিয়ার রাজধানী হিসেবে পরিগণিত হয়। পিংক সিটি হিসেবেও খ্যাত। ৭৮২ খ্রিষ্টপূর্বাব্দে এই শহরের গোড়াপত্তন হয়। আয়তন ২২৩ বর্গ কিমি। জনসংখ্যা এক লাখ ৭০ হাজার প্রায়।

বিশ্বের অন্যতম প্রাচীন শহরটি যেন একটি পরিকল্পিত পার্ক। পরিষ্কার, পরিচ্ছন্ন, পরিকল্পিত, গুছানো। যেদিকে যাই সুসজ্জিত বাগান, সবুজ বৃক্ষের ছায়ায় ফুটপাত, সেখানে পথচারিদের, বসার সিট, রাস্তার মোড়ে মোড়ে সুপেয় পানির কল, যেন পথচারিরা তৃষ্ণা মেটাতে পারেন।

সবকিছুর মতো বিল্ডিংগুলো পরিকল্পিতভাবে তৈরি। সবগুলো প্রায় সমান। প্রায় একই নকশা। দারুণ দেখতে। অদ্ভুত সুন্দর।

ট্রাফিক ব্যবস্থা অসাধারণ। কোন পুলিশ নেই। লাল সিগন্যাল পড়লে মানুষ থেমে যাবে। গাড়ি চলবে। সবুজ  সিগন্যালে কোন গাড়ি চলবে না। মানুৃষের প্রতি সম্মান, গুরুত্ব এখানে অনেক বেশি।

Reneta

এখানকার মানুষগুলো অনেক সুন্দর। পরিষ্কার পরিচ্ছন্ন। সম্ভবত মধ্যপ্রাচ্যের সঙ্গে একটা ঐতিহাসিক সম্পর্ক ছিলো বলেই এমন সুন্দর তারা।  পড়ালেখার পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থী কোন না কোন জব করে। নিজের পড়ালেখার খরচ নিজে ব্যয় করে। ২৬ টি বিশ্ববিদ্যালয় আছে আর্মেনিয়ায়। বেশিরভাগ রাজধানীতে। ১৯২০ সালে প্রতিষ্ঠিত ইয়েরেভান স্টেট ইউনিভার্সিটি সবচেয়ে প্রাচীন ও বৃহত্তর।

আর্মেনিয়ায় পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি। সর্বত্র নারীদের প্রাধান্য। বিশ্বের যে ১০টি রাষ্ট্রে পুরুষের চেয়ে নারী বেশি তার মধ্যে এটি সপ্তম রাষ্ট্র। বিশেষ করে হোটেল, রিসোর্ট, হোস্টেল, সুপার শপ এবং রেস্টুরেন্টে। ইয়েরেভানে একটু পরপর রেস্টুরেন্ট। মাঝে মধ্যে এটিকে রেস্টুরেন্টের শহর মনে হবে।

প্রাচীন এই শহরে ১০টি জাদুঘর আছে। একটির চেয়ে অন্যটির গুরুত্ব বেশি। সবকিছুর মধ্যে কেমন যেন তৃপ্তি আছে। দেখে, ঘুরে আনন্দ মিলে।

আজ ৯ দিন পর এই দেশ, এই শহর ছেড়ে নিজ দেশে ফিরে যাচ্ছি। সবকিছু ভালো থাকুক। বেঁচে থাকলে আবার দেখা হবে। কারণ, পৃথিবীটা এখন অনেক ক্ষুদ্র এবং গোল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্মেনিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

২০২৬ বিশ্বকাপের প্রথম গোল: কে এই হুলিয়ান কুইনোনেস

জুন ১২, ২০২৬

ফুটবলের মহামঞ্চে সালমা হায়েক

জুন ১২, ২০২৬

নাচে-গানে সুরের মূর্ছনায় জমকালো মঞ্চায়নে পর্দা উঠল বিশ্বকাপের

জুন ১২, ২০২৬

বাজেট প্রথমবারের মত সৃজনশীল অর্থনীতিতে গুরুত্ব

জুন ১১, ২০২৬

বাজেটে শিক্ষা খাতে আগের বছরের চেয়ে বরাদ্দ বেড়েছে

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT