শুক্রবার রাতে গুলশানে সন্ত্রাসীদের বর্বর হামলায় নিহতদের মরদেহে শ্রদ্ধা নিবেদন করতে আগামীকাল সোমবার সকাল দশটায় আর্মি স্টেডিয়ামে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি মাহবুবুল হক শাকিল এ তথ্য নিশ্চিত করেছেন।
শুক্রবার রাতে গুলশানের হলে আর্টিজান বেকারিতে চালানো জঙ্গি হামলায় দুই পুলিশ কর্মকর্তাসহ কমপক্ষে ২২ জন নিহত হয়। সেনা, নৌ ও পুলিশসহ যৌথ বাহিনীর কমান্ডো অভিযানে মৃত্যু হয় ৬ হামলাকারীর। আটক করা হয় এক সন্দেহভাজন হামলাকারীকে।
জাতির উদ্দেশে দেয়া ভাষণে হামলায় নিহতদের স্মরণে দু’দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।








