চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্মি স্টেডিয়ামেই ফিরছে উচ্চাঙ্গসংগীতের আসর?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৯ অপরাহ্ন ২৪, অক্টোবর ২০১৮
বিনোদন
A A

প্রতি বছর নভেম্বরে রাজধানীর আর্মি স্টেডিয়ামে বসে উপমহাদেশের সবচেয়ে বড় উচ্চাঙ্গসংগীতের আসর। তবে গেল বছরে নিয়মিত ভেন্যু না পেয়ে আসরটি রাজধানীর আবাহনী মাঠে আয়োজন করা হয়। দর্শক শ্রোতার জন্য আনন্দের খবর হচ্ছে, বেঙ্গল উচ্চাঙ্গসংগীতের ৭ম আসরটি ফিরতে পারে পুরনো ভেন্যু আর্মি স্টেডিয়ামেই!

এমন খবর চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন বেঙ্গল ফাউন্ডেশনের উপ-ব্যবস্থাপক রেজওয়ানুল কামাল।

বেঙ্গল উচ্চাঙ্গসংগীতের ৭ম আসরটির জন্য আর্মি স্টেডিয়ামটি পেতে আবেদন করেছেন জানিয়ে বুধবার দুপুরে চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, আগামি বছরের ফেব্রুয়ারির সাত তারিখ থেকে মাঠটির বরাদ্দ পেতে আমরা আবেদন করেছি। আশা করছি বিগত ৫টি আসর আর্মি স্টেডিয়ামে যেভাবে সফলতার সাথে আয়োজনটি আমরা সম্পন্ন করেছি, এবারও তেমনটি ঘটবে।

উচ্চাঙ্গসংগীতের এই আসরটি প্রথম পাঁচ বছর অনুষ্ঠিত হয়েছে নভেম্বর মাসে। শুধু গেল বছর ভেন্যু জটিলতায় ডিসেম্বরে আয়োজন করা হয়। কিন্তু এবার ফেব্রুয়ারিতে কেন?-জানতে চাইলে রেজওয়ানুল বলেন, আমাদের অফিসের প্ল্যানিং এবং বিভিন্ন দেশের আর্টিস্টরাও এই সময়ে একটু ব্যস্ত। সব মিলিয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামি ফেব্রুয়ারিতে বেঙ্গল উচ্চাঙ্গ সংগীতের আসরটি আমরা সম্পন্ন করবো। সব ঠিক থাকলে ফেব্রুয়ারির সাত তারিখ থেকে আয়োজনটি শুরু করবো।

প্রতিবারের মতো এবারও আর্টিস্টদের পরিবর্তন আসছে জানিয়ে এই কর্মকর্তা বলেন, বিগত ৬টি আসরের দিকে যদি আপনারা তাকান তাহলে দেখবেন প্রতিবারই কোনো না কোনো পরিবর্তন আছে। দেশ বিদেশের কিছু আর্টিস্ট আছেন যাদের নাম প্রতি বছরই থাকে, এবারও তারা থাকবেন। এছাড়া আমরা চেষ্টা করি এই আয়োজনকে ঘিরে নতুন মুখদের জায়গা করে দিতে। এবারের আয়োজনেও তেমনটাই থাকবে।

গেল বছর ২৬ ডিসেম্বর সন্ধ্যায় শুরু হয়ে ৩১ ডিসেম্বর ভোর সাড়ে পাঁচটায় শেষ হয় বিশ্বের সবচেয়ে বড় উচ্চাঙ্গ সংগীত উৎসবের ষষ্ঠ আয়োজন। পাঁচ রাত ধরে নাচ, গান ও নানান সুরে মুগ্ধ হয় হাজার হাজার দর্শক। এবারও তেমন একটি আয়োজনের জন্য অপেক্ষার প্রহর গুণছেন দর্শক!

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আর্মি স্টেডিয়ামউচ্চাঙ্গসংগীতবেঙ্গললিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জুলাই সনদ বাস্তবায়ন না হলে আন্দোলনে আদায় করা হবে: নাহিদ ইসলাম

এপ্রিল ২, ২০২৬

প্রথম ধাপে ২০-৩০ হলে ‘রাক্ষস’, টার্গেট শতাধিক!

এপ্রিল ২, ২০২৬

কেন একই বৃত্তে আটকে আছে রপ্তানি বাজার

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

শিশু হাসপাতালে নতুন ইউনিট উদ্বোধন

এপ্রিল ২, ২০২৬

পদত্যাগ করলেন এনএসসি কোটায় বিসিবিতে আসা পরিচালক ইয়াসির

এপ্রিল ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT