চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্থিক সামর্থ্যেই যুক্তরাষ্ট্রে শিক্ষা

সাবিত খান সাবিত খান
১:৪১ পূর্বাহ্ণ ৩১, জুলাই ২০১৫
অন্যান্য, শিক্ষা
A A

যুক্তরাষ্ট্রের স্কুলগুলোতে স্টুডেন্ট ভিসার আবেদনকারী প্রত্যেক শিক্ষার্থীকেই তাদের আর্থিক সামর্থ্যের প্রমাণ দিতে হবে। টিউশন ফি, বই এবং জীবন নির্বাহের জন্য প্রয়োজনীয় খরচ বহনের যোগ্যতার প্রমাণ দিতে পারলেই মিলবে যুক্তরাষ্ট্রে শিক্ষাগ্রহণের সুযোগ।

শিক্ষা গ্রহণের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে আসার জন্য ধারাবাহিক একটি প্রক্রিয়া অনুসরণ করতে হয়। এর জন্য প্রথমেই আগ্রহী শিক্ষার্থীদের একটি স্কুল নির্ধারণ করতে হবে এবং ভর্তির জন্য আবেদন করতে হবে। এদের মধ্য থেকে নির্বাচিতরা পাবেন স্টুডেন্ট ভিসা।

স্টুডেন্ট ভিসার জন্য আবেদনকারী সবাইকে যুক্তরাষ্ট্রে শিক্ষাগ্রহণ কালে টিউশন গ্রহণ, বই এবং জীবন নির্বাহের খরচ চালানোর মতো আর্থিক সামর্থ্যের প্রমাণ দিতে হবে। এর জন্য ব্যাংক স্টেটম্যান্টস, স্পন্সর এবং আর্থিক সহায়তার দলিল এবং স্কলারশিপের চিঠি উপস্থাপন করতে হবে। তবে স্কুলভেদে গ্রহণীয় দলিলের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু শর্ত থাকতে পারে। স্কুলের মনোনীত কর্মকর্তা ভর্তিচ্ছু আন্তর্জাতিক শিক্ষার্থীদেরকে এ বিষয়ে তথ্য সরবরাহ করবে।

যুক্তরাষ্ট্রে পড়তে আগ্রহী শিক্ষার্থীদের স্বপ্নপূরণের জন্য কিছু নির্দিষ্ট ধারা মেনে চলতে হয়। প্রথমত যুক্তরাষ্ট্রে পড়তে আগ্রহী শিক্ষার্থীরা স্টুডেন্ট এবং এক্সচেঞ্জ ভিজিটর প্রোগ্রাম দ্বারা সার্টিফায়েডকৃত এক বা একাধিক স্কুলে ভর্তির আবেদন করবে। শিক্ষার্থীদের তালিকাভুক্তির জন্য আগ্রহী স্কুল কর্তৃক আবেদনকৃত শিক্ষার্থীদেরকে ফর্ম ১-২০,“সার্টিফিকেট অব এলিজিবিলিটি ফর ননিমিগ্র্যান্ট স্ট্যাটাস” পাঠানো হবে।

যেসব শির্ক্ষার্থীদেরকে শর্তসাপেক্ষ ভর্তিগ্রহণের প্রস্তাব দেয়া হবে তাদেরকে অবশ্যই আর্থিক সামর্থ্যের প্রমাণ দিতে হবে। একই যোগ্যতা এফ-১ এবং এম-১ এর সকল শিক্ষার্থীদের জন্যই প্রযোজ্য হবে। ১-২০ ফর্মটিতে স্কুলে শিক্ষাগ্রহণকালীন সময়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের টিউশন ফি এবং জীবন নির্বাহের খরচের প্রতি নির্দেশনা থাকবে।

তবে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের স্কুল কর্তৃক ফর্ম ১-২০ ইস্যু করার আগে অবশ্যই আর্থিক সামর্থের প্রমাণ স্কুলটির মনোনীত কর্মকর্তার কাছে সরবরাহ করতে হবে। স্কুল কর্তৃক মনোনীত কমকর্তা স্কুল এবং শিক্ষার্থী এবং এক্সচেঞ্জ ভিজিটর প্রোগ্রাম এর মধ্যে সংযোগের কাজটি করবে। যুক্তরাষ্ট্রের স্কুল এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের দেশটির আইন ও বিধি মোতাবেক পরিচালনা নিশ্চিত করতে এটি একটি সরকারি প্রোগ্রাম।

Reneta

আন্তর্জাতিক শিক্ষার্থীরা ক্যাম্পাসেই সপ্তাহে ২০ ঘন্টা কাজ করতে পারবে। তবে আর্থিক সমর্থন প্রাপ্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের এই আয়কে বিবেচনা করা হবে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: যুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী আজ

আগস্ট ৬, ২০২৬

শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলতে দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর: পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ৫, ২০২৬

শিশু ধর্ষণের অভিযোগ মাথায় নিয়ে নির্বাচনে জয়ী পাকিস্তানের সাবেক মন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

সাকিব আল হাসানের বাড়িতে হামলা

আগস্ট ৫, ২০২৬
শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT