চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্থারের বিরুদ্ধে মামলা করবে বার্সা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২০ অপরাহ্ণ ২৯, জুলাই ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

বার্সেলোনায় আর্থারের ক্যারিয়ারের ইতিটা বুঝি ভালোভাবে টানা হচ্ছে না! চ্যাম্পিয়ন্স লিগে খেলতে না চাওয়া ও করোনা পরীক্ষায় হাজির না হওয়ায় ব্রাজিলিয়ান মিডফিল্ডারের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে বার্সা।

৩০ জুন জুভেন্টাসের সঙ্গে বার্সার পিয়ানিচ-আর্থার অদলবদলের পর থেকে ২৩ বছর বয়সী মিডফিল্ডারকে আর খেলাননি কোচ কিকে সেতিয়েন। করোনা বিরতির পর যে ছয় ম্যাচ হয়েছে, বদলি হিসেবেও আর্থারকে মাঠে নামার সুযোগ দেননি সেতিয়েন।

ক্ষোভে বাকি থাকা কয়েকদিনের চুক্তিও বাতিলের অনুরোধ করেন আর্থার। গত সোমবার উয়েফার পক্ষ থেকে করোনা পরীক্ষার দিন তাকে দেখা যায়নি। এমনকি মঙ্গলবার অনুশীলন করতে আসেননি ন্যু ক্যাম্পে।

Banglabid

জুভেন্টাসের সঙ্গে দলবদল হলেও আর্থার আসলে ন্যু ক্যাম্প ছাড়তে চাননি। অনেকটা ঠেলেই তাকে ইতালি পাঠানোর ব্যবস্থা করেছে বার্সা, যা তার একদম পছন্দ হয়নি। সেই ক্ষোভে বার্সার হয়ে ৮ আগস্ট নাপোলির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে খেলতে চান না ব্রাজিলিয়ান তারকা।

জল তাতে ঘোলাই হচ্ছে। আর্থারকে উচ্ছৃঙ্খল খেলোয়াড় দাবি করে তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে বার্সা, এমন জানিয়েছে মার্কা। শায়েস্তা করতে চুক্তিও বাতিল করা হবে না বলে জানানো হয়েছে ক্লাবটির পক্ষ থেকে। চুক্তি বাতিল না হলে পুরনো ক্লাবের হয়ে খেলতে বাধ্য থাকবেন এ মিডফিল্ডার।

বার্সা মনে করছে রাগের মাথায় সিদ্ধান্ত না নিয়ে ক্লাবের সঙ্গে বসে ঠাণ্ডা মাথায় সিদ্ধান্ত জানাতে পারতেন আর্থার। তাতে অন্তত দুপক্ষের জন্যই মোটামুটি সন্তুষ্টির কিছু থাকতে পারত। সেটা না করে আর্থার যে পথে হেঁটেছেন, তাতে ক্লাবের আইন ভঙ্গ করা হয়েছে। তাই মামলা করার এখতিয়ার আছে ক্লাবের। মামলার জন্য প্রয়োজনীয় কাগজপত্রও বার্সার আইনজীবীর হাতে তুলে দেয়া হয়েছে। হারলে বড় রকমের জরিমানা হতে পারে আর্থারের।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্থারচ্যাম্পিয়ন্স লিগজুভেন্টাসবার্সালা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনাভাইরাস: হ্যাটস অফ টু দ্য ফ্রন্টলাইনার্স | পর্ব ৫০

পরবর্তী

এবার ঈদেও ভিন্নধর্মী কাজ নিয়ে আসছেন বান্নাহ্

পরবর্তী

এবার ঈদেও ভিন্নধর্মী কাজ নিয়ে আসছেন বান্নাহ্

আওয়ামী লীগের মোট অর্থের পরিমাণ ৫০ কোটি ৩৭ লাখ টাকা

সর্বশেষ

নবম পে-স্কেল অনুমোদন: বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাণিজ্যভিত্তিক মানিলন্ডারিং ঠেকাতে সরকারি-বেসরকারি অংশীদারত্বে কমিটি গঠন

আগস্ট ৩১, ২০২৬

‘এই আসরে হারলেও আসে-যায় না’

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়ের পড়াশোনার খরচ জোগাতে খালি পায়ে ম্যারাথন জিতলেন মা

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ ভবনের সামনে শিক্ষিকা নিহত: তিন আসামির ৫ দিনের রিমান্ড

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT