চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্জেন্টিনার ফুটবলকর্তাদের ‘খুন’ করতে চান বিশ্বকাপজয়ী কোচ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৮ অপরাহ্ণ ২০, জুলাই ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

আর্জেন্টিনাকে প্রথম বিশ্বকাপ এনে দেয়া কোচ তিনি। রাশিয়া বিশ্বকাপে সেই আর্জেন্টিনার করুণদশা দেখে এমনিতেই ক্ষিপ্ত সেজার লুইস মেনোত্তি। তার উপর দেশটির ফুটবল প্রশাসকদের এক ‘গদাই লস্করি’ সিদ্ধান্তে মেজাজটাই ধরে রাখতে পারলেন না ১৯৭৮ বিশ্বকাপজয়ী কোচ। রেগে গিয়ে জানালেন, গুলি করতে চান সেসব কর্তাদের!

বেশ কিছুদিন যাবত আর্থিক দৈন্যদশা চলছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন এএফএতে। খেলোয়াড়দের বেতন ঠিকমত পরিশোধ করা হয় না। শঙ্কা দেউলিয়া হয়ে যাওয়ারও।

এমন অবস্থার মাঝে স্পেনের প্রদেশ করডোবার মারবেয়াতে একটি বিলাসবহুল ট্রেনিং সেন্টার খোলার সিদ্ধান্ত নিয়েছে এএফএ। এ নিয়ে ঘোষণা দিতেই খেলোয়াড় থেকে শুরু করে সাবেকদের কঠিন সমালোচনার মুখে পড়েছেন অ্যাসোসিয়েশন কর্তারা। লুইস মেনোত্তিও আছেন তীব্র সমালোচকদের মধ্যে।

Banglabid

সম্প্রতি মেনোত্তির একটি রাগ মেশানো অডিও টেপ ফাঁস হয়েছে। তাতে কর্তাদের রিভলভার দিয়ে গুলি করার হুমকি দিয়েছেন ৭৯ বছর বয়স্ক এ কোচ।

‘আমার বিশ্বাসই হতে চায় না এসব কাণ্ড। এসব শোনার পর মনে হয়েছে একটা রিভলভার দিয়ে ওদের গুলি করে আসি। আমার খুব লজ্জা লাগছে এসব শুনে। মনে হচ্ছে আমি নরকে আছি। তারা নাকি মারবেয়াতে গিয়ে ভাগ্য গড়তে চায়!’

‘আমি রোজারিওর এক বন্ধুর সঙ্গে কথা বলেছি। সে আমাকে বলেছে সেখানে পানির সমস্যা আছে, চারজন সন্ত্রাসী সে এলাকা চালায়। তাহলে কেনো সেখানে গিয়ে ট্রেনিং সেন্টার বানানো? তারা(এএফএ) বলছে সেখানে গিয়ে খেলোয়াড়রা অনুশীলন করবে। তো কোন মহান খেলোয়াড়টা আছে আর্জেন্টিনা দলে যে সেখানে গিয়ে অনুশীলন করবে?’

Reneta

মেনোত্তির মতো বেশির ভাগ ফুটবলারই এএফএ এ সিদ্ধান্তের বিপক্ষে। তাদের বেশিরভাগেরই মত অ্যাসোসিয়েশনের উচিত ট্রেনিং সেন্টার না বানিয়ে নিচু বিভাগের ফুটবলকে আরও শক্তিশালী করে খেলোয়াড়দের পাইপলাইন মজবুত করা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনা ফুটবললিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কর্নিং আনলো গরিলা গ্লাস ৬

পরবর্তী

জামালপুরে ট্রাক খাদে পড়ে নিহত ৩

পরবর্তী
নিহত

জামালপুরে ট্রাক খাদে পড়ে নিহত ৩

শতাধিক হলে ‘সুলতান’, ‘পোড়ামন ২’-এর দাপট অব্যাহত

সর্বশেষ

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

জার্মানিতে দক্ষ কর্মীর সংকট

আগস্ট ২১, ২০২৬

শপথ নেওয়া মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন দায়িত্বে?

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT