চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্জেন্টিনার পরীক্ষা শুরু যেখানে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৩ অপরাহ্ণ ২১, মে ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

রাশিয়া বিশ্বকাপ-২০১৮’র ম্যাচগুলো হবে ১২টি স্টেডিয়ামে। চ্যানেল আই অনলাইনের পাঠকদের জন্য ধারাবাহিকভাবে তুলে ধরা হবে স্টেডিয়ামগুলোর পরিচিতি। আজ থাকছে স্পার্টাক স্টেডিয়াম, মস্কোর কথা-

লুঝনিকির পাশাপাশি মস্কোরই আরেকটি মাঠ স্পার্টাক স্টেডিয়াম। মাঠটি অবশ্য ফুটবল সমর্থকদের ভালোই চেনার কথা। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের অন্যতম প্রসিদ্ধ ক্লাব স্পার্টাক মস্কোর হোম ভেন্যু স্টেডিয়ামটি।

স্টেডিয়াম পরিচিতি: লুঝনিকি

স্পার্টাক স্টেডিয়ামের পাশে অবস্থান এককালের নামকরা বিমান বন্দর তুশিনোর। খুব একটা ইতিহাস নেই স্পার্টাকের, কারণ মাঠটি তৈরিই হয়েছে ২০১৪ সালে!

মাঠের বাইরের দেয়ালে লাগানো হয়েছে হীরক আকৃতির লাল-সাদা রঙের শত শত কাঁচ। দলের পারফরম্যান্স বিচারে সময় সময় পরিবর্তিত হয় কাঁচের রঙও। স্টেডিয়ামের বাইরে স্পার্টান যোদ্ধার মূর্তি এখানকার বিখ্যাত স্থাপত্য।

গত বিশ্বকাপের রানার্সআপ ও এবারের অন্যতম ফেভারিট লিওনেল মেসির আর্জেন্টিনার পরীক্ষা শুরু হবে স্পার্টাকেই। গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচটি এ মাঠে খেলবে আলবিসেলেস্তারা। ১৬ জুন বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় ডি গ্রুপের ম্যাচে আইসল্যান্ডের মুখোমুখি হবেন মেসিরা।

Reneta

এক নজরে-
স্পার্টাক স্টেডিয়াম, মস্কো
ধারণ ক্ষমতা: ৪৩ হাজার
উদ্বোধন: ২০১৪ সালে
বিশ্বকাপের ম্যাচ হবে: ৫টি
উল্লেখযোগ্য ম্যাচ: আর্জেন্টিনা-আইসল্যান্ড।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনারাশিয়া বিশ্বকাপ ২০১৮লিড স্পোর্টস
শেয়ারTweetPin5
পূর্ববর্তী

উবার-পাঠাওসহ ৭ রাইডশেয়ারিং প্রতিষ্ঠানের তালিকাভুক্ত হওয়ার আবেদন

পরবর্তী

বাগেরহাট-৩ উপনির্বাচনে নৌকার প্রার্থী হাবিবুন নাহার

পরবর্তী

বাগেরহাট-৩ উপনির্বাচনে নৌকার প্রার্থী হাবিবুন নাহার

এতিম ও প্রতিবন্ধী শিশুদের পাশে মমতাময়ী প্রধানমন্ত্রী

সর্বশেষ

বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপের সমাপনী মঞ্চ মাতাবেন টম ক্রুজ-শাকিরাসহ একঝাঁক তারকা

জুলাই ১৯, ২০২৬

ফুটবলের আনন্দ ও উন্মাদনাকে রঙিন করে রাখে ‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ

জুলাই ১৯, ২০২৬

পরিবেশ রক্ষার সংগ্রাম এগিয়ে নিতে হবে: প্রকৃতিবন্ধু মুকিত মজুমদার বাবু

জুলাই ১৯, ২০২৬

পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT