চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্জেন্টিনার এখন যে সমীকরণ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৪ পূর্বাহ্ণ ২৩, জুন ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

ক্রোয়েশিয়ার কাছে হেরে নিজেদের বিশ্বকাপ যাত্রা গ্রুপপর্বেই সমাপ্তির শঙ্কা জাগানো আর্জেন্টিনার সামনের সমীকরণে অক্সিজেন দিয়েছে নাইজেরিয়ার জয়। শুক্রবার রাতে আইসল্যান্ডকে হারিয়ে নিজেদের দ্বিতীয় রাউন্ডের সম্ভাবনা বাঁচিয়ে রাখার পাশাপাশি সুপার ঈগলরা সম্ভাবনা উজ্জ্বল করেছে মেসিদের জন্যও।

পরের রাউন্ডে যেতে শেষ ম্যাচে জয়ের বিকল্প নেই মেসি-আগুয়েরোদের। পাশাপাশি একটার পর একটা সমীকরণ মেলাতে হত। হিসাব খানিকটা কমিয়ে আনতে নাইজেরিয়া-আইসল্যান্ড ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হয়েছে আর্জেন্টিনাকে। যাতে ইতিবাচক ফলই মিলেছে।

নাইজেরিয়া, আর্জেন্টিনা, আইসল্যান্ড; ডি গ্রুপের তিন দলেরই দ্বিতীয় রাউন্ডের সম্ভাবনা বেঁচে আছে এখনও। আর ক্রোয়েশিয়া এই গ্রুপ থেকে নকআউট নিশ্চিত করে আর্জেন্টিনার জন্য হিসাব আরেকটু সহজ করার প্রহর গুনছে!

ভলগোগ্রাদ অ্যারেনায় শুক্রবার আহমেদ মুসার জোড়া গোলে আইসল্যান্ডকে ২-০ ব্যবধানে হারিয়েছে নাইজেরিয়া। তাতে নাইজেরিয়ার পয়েন্ট দাঁড়িয়েছে দুই ম্যাচে ৩। আইসল্যান্ডের সঙ্গে ড্র করা আর্জেন্টিনার এক হার ও এক ড্রয়ে দুই ম্যাচে পয়েন্ট এক। সমান ম্যাচে লড়ে আইসল্যান্ডের অবস্থাও একই, পয়েন্টও একই। টানা দুই ম্যাচে জিতে ক্রোয়েশিয়ার পয়েন্ট সেখানে ৬।

গ্রুপপর্বের শেষ ম্যাচে ২৬ জুন আর্জেন্টিনার বিপক্ষে লড়বে নাইজেরিয়া। একইদিনে ক্রোয়েশিয়া-আইসল্যান্ড মুখোমুখি হবে। সেদিন মেসিদের হারাতে পারলেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত সুপার ঈগলদের। ড্র করলেও সম্ভাবনা থাকবে। সেক্ষেত্রে চেয়ে থাকতে হবে ক্রোয়েশিয়া-আইসল্যান্ড ম্যাচের দিকে।

অন্য ম্যাচে তখন আইসল্যান্ড ড্র কিংবা হারলেই পরের রাউন্ডের টিকিট কাটা হয়ে যাবে আফ্রিকান জায়ান্টদের। আর আইসল্যান্ড জিতলে এবং নাইজেরিয়া ড্র করলে তখন দুদলের পয়েন্টই হবে ৪ করে। সামনে আসবে গোল পার্থক্যের হিসাব।

Reneta

সেখানে আর্জেন্টিনার হিসাবটা খোলামেলা। মেসিরা যদি নাইজেরিয়াকে হারাতেই পারে, অন্য ম্যাচে আইসল্যান্ড হারলেই নকআউটে যাবে আর্জেন্টিনা। সেখানে আইসল্যান্ড ড্র করলে মেসিদের জিততে হবে বড় ব্যবধানেই।

সোজা কথা মেসিদের জয়ের বিকল্প নেই। আইসল্যান্ডের সঙ্গে দুর্দান্ত খেলা নাইজেরিয়াকে বাজে সময়ের আবর্তে থাকা আর্জেন্টিনা কিভাবে সামলায় সেটিই এখন দেখার। একই সময়ের ম্যাচে আইসল্যান্ডের পরিণতির জন্য সেখানে ক্রোয়েশিয়ার পানে চেয়ে থাকার বিকল্প নেই আলবিসেলেস্তেদের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাবিশ্বকাপ সর্বশেষমেসিরাশিয়া বিশ্বকাপ ২০১৮
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভারী বৃষ্টিতে রাজধানীর কয়েকটি স্কুল-কলেজ ছুটি, স্থগিত পরীক্ষা

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

অবশেষে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল আজ, অনলাইন ও এসএমএসে জানা যাবে

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

টানা বর্ষণে জলাবদ্ধ ঢাকার বিভিন্ন এলাকা, ছয় ঘণ্টায় ৭৬ মিলিমিটার বৃষ্টি

জুলাই ১২, ২০২৬

সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন

জুলাই ১২, ২০২৬

অতিরিক্ত সময়ে গড়াল আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের ভাগ্য

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT