চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্চারি: কম্পাউন্ড ইভেন্টে এলো তিনটি সোনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪২ অপরাহ্ন ০৮, ডিসেম্বর ২০১৯
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

সাউথ এশিয়ান গেমসে আর্চারিতে কম্পাউন্ড পুরুষ ও নারী দলগত ইভেন্টে স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ। কম্পাউন্ডে ছেলেদের সুসংবাদ আসার পরপরই মেয়েদের থেকে মেলে সোনার হাসি। পরে দিনের শেষ ইভেন্ট কম্পাউন্ড মিশ্র দ্বৈতেও আসে সেরা সাফল্য।

রোববার গেমসে আরেকটি সোনায় মোড়ানো দিন কেটেছে বাংলাদেশ। আর্চারিতে সকাল সকালই এসেছে তিনটি সেরার পদক। ক্রিকেটে টিম টাইগ্রেস মেতেছে সোনার হাসিতে। ধারাবাহিকতায় কম্পাউন্ডে এলো পঞ্চম, ষষ্ঠ ও সপ্তমটি। আসরে লাল-সবুজদের স্বর্ণ পৌঁছাল ১৪তে।

কম্পাউন্ডে ছেলেদের দলগততে সোনা আনেন সোহেল রানা, অসীম কুমার দাস ও মোহাম্মদ আশিকুজ্জামান। তারা ভুটানকে হারান ২২৫-২১৪ স্কোরে।

কম্পাউন্ডে মেয়েদের দলগততে সোনা এনেছেন সুস্মিতা বণিক, সোমা বিশ্বাস ও শ্যামলী রায়। তারা শ্রীলঙ্কাকে হারান ২২৬-২১৫ স্কোরে।

কম্পাউন্ডে মিশ্র দ্বৈতে সাফল্য আনেন জুয়েল রানা ও রোকসানা আক্তার। নেপালকে তার হারান ১৪৮-১৪০ স্কোরে।

পোখারায় এদিন সোনার হাসির শুরু হয় আর্চারিতে ছেলেদের রিকার্ভ দলগত ইভেন্টে। সোনা এনে দিয়েছেন রোমান সানা, তামিমুল ইসলাম ও হাকিম মোহাম্মদ রুবেল। ফাইনালে তারা শ্রীলঙ্কাকে হারান ৩-২ সেট পয়েন্টে।

Reneta

সেই হাসির রেশ থাকতে থাকতেই মেয়েদের রিকার্ভ দলগত ইভেন্টে সোনা আনে বাংলাদেশ। ইতি খাতুন, মেহনাজ আক্তার ও বিউটি রায় ফাইনালে হারান ভুটানকে, ৬-০ সেট পয়েন্টে।

দিনের তৃতীয় সোনার হাসি রিকার্ভ মিশ্র ইভেন্টে। রোমান সানা ও ইতি খাতুন জয় তুলে নেন ভুটানের বিপক্ষেই, ৬-২ সেট পয়েন্টে।

১৩তম এসএ গেমসে প্রথম ৭দিনে ৭টি সোনার পদক জিতেছে বাংলাদেশ। যার ৪টিই এনে দিয়েছেন নারী অ্যাথলেটরা। শুরুটা করেছিলেন দিপু চাকমা, তায়কোয়ান্দোতে। তারপর একে একে সোনার হাসি আনেন মারজান আক্তার প্রিয়া (কারাতে), হোমায়রা আক্তার অন্তরা (কারাতে), মাবিয়া আক্তার সীমান্ত (ভারোত্তোলন), ফা‌তেমা মু‌জিব (ফে‌ন্সিং), আল আমিন (কারাতে), জিয়ারুল ইসলাম (ভারোত্তোলন)।

Jui  Banner Campaign
ট্যাগ: আর্চারিএসএ গেমস-২০১৯লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

কুমিল্লায় ২ লাখ টাকাসহ জামায়াত নেতা আটক

ফেব্রুয়ারি ১১, ২০২৬

দুই সুপার ওভারের ম্যাচে শ্বাসরুদ্ধকর জয় সাউথ আফ্রিকার

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির  আহ্বায়ক নাহিদ ইসলাম।

আলোচিত প্রার্থী ও ব্যক্তিরা কে কোথায় ভোট দিবেন

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোট নিয়ে জাতিসংঘ যে বার্তা দিল

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ভোটের রাজনীতির নির্মম সত্য, যে সিনেমাগুলো অবশ্যই দেখা উচিত

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT