চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্চারকে ‘কোটিপতি’ বানাচ্ছে ইসিবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৮ অপরাহ্ণ ০৪, সেপ্টেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ইংল্যান্ড দলে ডাক পাওয়ার পর থেকেই যেন মধুর সময় চলছে জফরা আর্চারের। মাত্র ২২ ওভারের অভিজ্ঞতা নিয়ে ইংলিশদের বিশ্বকাপ দলে ডাক পেলেন। জিতলেন বিশ্বকাপ। আসরে হলেন দলটির সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। জেমস অ্যান্ডারসন না থাকায় এখন অ্যাশেজে ‘থ্রি লায়ন্স’দের পেস ব্যাটারির অন্যতম ভরসা হয়ে উঠতে সময় নেননি বার্বাডোজে জন্ম নেয়া এই পেসার।

অল্প সময়ে বহু গুণগ্রাহী জুটিয়ে ফেলেছেন আর্চার। মাইকেল ভন থেকে শুরু করে বেন স্টোকস পর্যন্ত তাকে বেশ পছন্দ করেন। অল্প রানআপে ৯০ মাইল বেগে বল করতে পারা বোলার যেন ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সোনার ডিম দেয়া হাঁস হয়ে উঠেছেন। তাই তাকে পুরস্কৃত করতে কেন্দ্রীয় চুক্তিতে আনার পরিকল্পনা সেরে ফেলেছে বোর্ডটি। তাতে এক বছরেই টাকার কুমীর হয়ে উঠতে পারেন আর্চার।

আগামী অক্টোবরে আর্চারের সঙ্গে চুক্তি সেরে ফেলবে ইসিবি। সাধারণত খেলোয়াড়দের মান অনুযায়ী চুক্তি করে ইসিবি। বর্তমান চুক্তিতে উপরের সারির একজন ইংলিশ টেস্ট ক্রিকেটার পান ৪ লাখ ৭৫ হাজার পাউন্ড। আগামী বছর থেকে নতুন সম্প্রচার চুক্তি হওয়ায় আয় বাড়ছে ক্রিকেটারদের। সেক্ষেত্রে নতুন চুক্তিতে একজন খেলোয়াড়ের আয় হতে পারে ৬ লাখ ৫০ হাজার পাউন্ড।

সাদা পোশাকের ক্রিকেটেও খেলোয়াড়দের কামাই নেহাত কম নয়। ইসিবির চুক্তিতে ১৭ হাজার পাউন্ড থেকে ২.৫ লাখ পাউন্ড বেতন পান একেকজন ক্রিকেটার। আর্চারের গুণে এতটাই মুগ্ধ ইসিবি যে সাদা-রঙিন দুই ক্রিকেটের চুক্তিতে উপরের সারিতে রাখতে কসুর করবে না বোর্ডটি। সেক্ষেত্রে কেবল জাতীয় দলের ক্রিকেট খেলেই মিলিয়নিয়ার হয়ে যাবেন ক্যারিবীয় বংশোদ্ভূত পেসার।

এর বাইরে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট থেকেও দুহাতে টাকা কামাবেন আর্চার। গত আইপিএলে রাজস্থান রয়্যালস থেকে ৮ লাখ পাউন্ড কামিয়েছেন। খেলেছেন বিপিএলে। সব মিলিয়ে মাত্র দুই বছরেই আঙুল ফুঁড়ে কলা গাছ হয়ে যাচ্ছে ২৪ বছর বয়সী পেসারের।

ট্যাগ: ইংল্যান্ডজফরা আর্চারলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ডেঙ্গুতে ভিকারুননিসা নূন স্কুলের ছাত্রীর মৃত্যু

পরবর্তী

ভ্যাটিকানের ‘ল্যাম্প অব পিস’ পুরস্কার পেলেন ড. ইউনূস

পরবর্তী

ভ্যাটিকানের ‘ল্যাম্প অব পিস’ পুরস্কার পেলেন ড. ইউনূস

‘বিচারকদের কোনো দোষ নেই, বাছাই পর্বটি ছিলো সাজানো’

সর্বশেষ

টানা তিন জয়ের পর বাংলাদেশের হোঁচট

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

কারখানা বন্ধের তথ্য নিয়ে বিভ্রান্তিতে দু:খ প্রকাশ সিপিডির

আগস্ট ২৫, ২০২৬

ফ্ল্যাট বিক্রিতে প্রতারণা: বিদিশা এরশাদ গ্রেপ্তার

আগস্ট ২৫, ২০২৬

হামজা-শামিতকে ছাড়াই আসিয়ান কাপের প্রাথমিক দল, চমক সৌরভ

আগস্ট ২৫, ২০২৬

মহানবীর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে অনন্য ও মহিমান্বিত ঘটনা: প্রধানমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT