দ্বিতীয় দফায় বাড়ানো হয়েছে বাণিজ্য মেলার মেয়াদ। আরো দুই দিন বাড়িয়ে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত মেলা চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়
বাণিজ্য সচিব ড. জাফর উদ্দিন চ্যানেল আই অনলাইন-কে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন: রাষ্ট্রীয় কাজে দুটি শুক্রবার মেলা বন্ধ ছিল। তাই ব্যবসায়ীরা আবেদন করেছে সময় বাড়ানোর জন্য।
তাদের ব্যবসার কথা চিন্তা করে মেয়াদ দুই দিন বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। মেলা ৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বলে জানান বাণিজ্য সচিব।
এর আগে প্রথম দফায় ৪ ফেব্রুয়ারি পর্যন্ত মেলার সময় বাড়ানো হয়েছিল।








