চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরো ১০ বছর ক্রিকেট খেলতে চান আশরাফুল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১১ অপরাহ্ণ ১৪, আগস্ট ২০১৬
স্পোর্টস
A A

স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে নিষেধাজ্ঞা শেষ হয়েছে বাংলাদেশের এক
সময়ের দাপুটে ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলের। তবে জাতীয় দল কিংবা বিপিএলে
খেলতে অপেক্ষা করতে হবে আরো দুই বছর।

ইএসপিএন ক্রিকইনফোকে দেয়া এক
সাক্ষাতকারে আশরাফুল আশাবাদ ব্যক্ত করে বলেছেন, আরো দশ বছর ক্রিকেট খেলে যেতে চান তিনি।

নিষেধাজ্ঞার পর গত তিন বছরে দেশে-বিদেশে বিভিন্ন জায়গায় ‘খ্যাপে’ খেলা চালিয়ে গেছেন আশরাফুল। ২০১৪ এবং ২০১৫ সাল ক্রিকেট খেলেন যুক্তরাষ্ট্রে আর ২০১৬তে এসে খেলেন যুক্তরাজ্যে।

ক্রিকইনফোকে আশরাফুল বলেন, ‘ছোট ছোট ভেন্যুতে খেলা আমার জন্য ছিল নতুন এক অভিজ্ঞতা। কুলাউরা, বড়লেখা, সাতক্ষীরায় ক্রিকেট খেলেছি আমি। সিলেটে প্রথম আমি মোস্তাফিজেরও মুখোমুখি হয়েছিলাম, ওর বলে বোল্ডও হয়েছি।

আরও দশ বছর ক্রিকেট খেলতে চাওয়া প্রসঙ্গে আশরাফুল জানান, এক্ষেত্রে পাকিস্তানের টেস্ট অধিনায়ক মিসবাহ উল হককে অনুপ্রেরণা মানছেন তিনি।

তিনি বলেন, ‘বাংলাদেশের কন্ডিশনে একজন ক্রিকেটার ৩০ বছর পেরিয়ে গেলে তাকে টিকে থাকতে সংগ্রাম করতে হয়। আমাকে দীর্ঘ সময় ক্রিকেটের বাইরে থাকতে হয়েছে, যা এদেশের আর কোনো ক্রিকেটারকে থাকতে হয়নি। চ্যালেঞ্জ নিয়েই আমি ফিরতে চাই। আরও দশ বছর ক্রিকেট খেলতে চাই। পাকিস্তানের মিসবাহ ৪২ বছর বয়সে এখনও খেলছে। তাকে অনুকরণ করতে চাই।’

Reneta

২০১৩ সালের ১৩ আগস্ট প্রাথমিকভাবে আট বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন আশরাফুল। পরে আপিলের কারণে তা নেমে আসে স্থগিতাদেশসহ তিন বছরে। ১৩ আগস্ট ২০১৬ শেষ হলো সেই নিষেধাজ্ঞা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মোহাম্মদ আশরাফুল
শেয়ারTweetPin

সর্বশেষ

কয়েক সেন্টিমিটারের ব্যবধান, বড় আক্ষেপ সেনেসির

জুলাই ২৪, ২০২৬

‘সংবিধান সংস্কার পরিষদ গঠন ও জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি’

জুলাই ২৪, ২০২৬

নিয়মবহির্ভূত বহুতল ভবন নির্মাণ হওয়ায় সিরাজগঞ্জে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে

জুলাই ২৪, ২০২৬

আগাম ফলন ও উন্নত আঁশ, বিনা তোষাপাট ১ এ ঝুঁকছেন কৃষক

জুলাই ২৪, ২০২৬

আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি: স্পিকার

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT