চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরো ক্ষমতা দিয়ে মোবাইল কোর্ট আইনের সংশোধন

নীলাদ্রি শেখরনীলাদ্রি শেখর
৫:২৮ পূর্বাহ্ণ ২২, জুন ২০১৫
বাংলাদেশ
A A

ভ্রাম্যমাণ আদালতের ক্ষমতা আরো বাড়িয়ে মোবাইল কোর্ট আইনের সংশোধনী এনেছে মন্ত্রিসভা। সংশোধিত আইন অনুযায়ী কেউ দোষ স্বীকার না করলেও তথ্য-প্রমাণের ভিত্তিতে অপরাধীকে শাস্তি দিতে পারবেন ম্যাজিস্ট্রেটরা। এ জন্য প্রযুক্তিও ব্যবহার করতে পারবেন তারা।

মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা জানান, এতে নির্বাহী আদালতের ক্ষমতা বাড়ালেও বিচারিক আদালতের ক্ষমতা খর্ব হবে না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে মোবাইল কোর্ট (সংশোধন) আইন ২০১৫ চূড়ান্ত অনুমোদন দেয়া হয়।

সংশোধিত আইনে মোবাইল কোর্ট চাইলে সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নিতে পারবে।

সরকার আশা করছে এই আইনের ফলে ভ্রাম্যমাণ আদালত আরো কার্যকরভাবে পরিচালনার পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও সুষ্ঠুভাবে তাদের দায়িত্ব পালন করতে পারবেন।

২০০৯ সালে মোবাইল কোর্ট আইন পাসের পর ভেজাল বিরোধী অভিযান, ইভটিজিং প্রতিরোধ, দুর্নীতিমুক্ত পাবলিক পরীক্ষাসহ আইন-শৃংখলা রক্ষায় দায়িত্ব পালন করে আসছে দ্রুত বিচার ভ্রাম্যমাণ আদালত।

Reneta

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাব মতে ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত চার বছরে মোবাইল কোর্টের মাধ্যমে প্রায় সাড়ে ৫ লাখ মামলার নিস্পত্তি হয়েছে।

মন্ত্রিসভার বৈঠকের শুরুতে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ দলকে অভিনন্দন জানানো হয়।

জাতীয় তথ্য বাতায়নের জন্য ওয়ার্ল্ড সামিট অন দ্য ইনফরমেশন সোসাইটির পুরস্কার তুলে দেওয়া হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভ্রাম্যমাণ আদালতমন্ত্রিসভার বৈঠক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সড়ক ছেড়ে পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের ঢাকা শিক্ষাবোর্ড ঘেরাও

জুলাই ১৪, ২০২৬

ফ্রান্স-স্পেন সেমিফাইনাল মহারণ: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১৪, ২০২৬

আবহাওয়ার উন্নতি হবে এমন তথ্যের ভিত্তিতেই পরীক্ষা স্থগিত করা হয়নি: শিক্ষামন্ত্রী

জুলাই ১৪, ২০২৬

মেসি-রোনালদোর রেকর্ড ঝুঁকিতে ফেলেছেন এমবাপ্পে, থামবেন কোথায়

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT