চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরেক স্বপ্নপূরণের অপেক্ষায় মাবিয়া

তামান্না তৃষা তামান্না তৃষা
৭:০৩ অপরাহ্ণ ১৯, এপ্রিল ২০১৬
স্পোর্টস
A A

অনুশীলন প্রস্তুতি নিয়েই কঠিন পরীক্ষায় যাচ্ছেন এসএ গেমসে স্বর্ণপদক জয়ী ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত। ছেলেদের পেছনে ফেলে এবার অলিম্পিক মিশনে শুধু মেয়েরা। উজবেকিস্তানে বাছাইপর্বে অংশ নেবেন চার ভারোত্তোলক।

১৬ বছর আগে মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম চত্বরে অনুশীলন করতেন বাংলাদেশের ভারোত্তোলকরা। স্টেডিয়াম তৈরির পরিকল্পনায় ভারোত্তোলকদের নতুন ঠিকানা হয় ‘বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারশন জিম’।

সেখানে একসঙ্গে অনুশীলন করতে পারেন মাত্র চারজন। ফাঙ্গাস পড়া ছোট্ট কক্ষটির দুটি এয়ার কন্ডিশনই নষ্ট, যেখানে সেখানে স্তুপ করে রাখা ময়লা-আবর্জনা। অ্যাথলেটদের প্রয়োজনীয় জিনিস রাখার যে ব্যবস্থা আছে তাও ব্যবহার অযোগ্য।

এ বিষয়ে মাবিয়া আক্তার বলেন, এই জায়গাটি আসলে ন্যাশনাল অনুশীলনের জন্য গ্রহণযোগ্য না। কারণ এতোটুকু একটা জিমনেসিয়ামে জুনিয়রা ট্রেনিং করলেই ভরে যায় আর সেখানে আমরা আসলে ওদেরকে চলে যেতে হয়। যা একেবারে উচিত নয়।

এসএ গেমসে ভারোত্তোলক রূপা জয়ী রোকেয়া সুলতানা সাথী বলেন, অন্যদেশে বড় ধরনের খেলা হলে দু’ চারমাস আগ থেকেই ক্যাম্প থাকে। যদি আমাদেরও একটি দীর্ঘ মেয়াদী ক্যাম্প দেয়া হতো, প্রশিক্ষণ হতো তাহলে ওদের চেয়ে আমরা অনেক ভালো করতে পারবো।

এরমধ্যেও দেশের মানুষকে গর্বিত করছেন ভারোত্তোলকরা। এসএ গেমসে স্বর্ণ জয়ের পর মাবিয়াদের এবার মিশন রিও অলিম্পিক। বাছাইপর্বে অংশ নিতে এসএ গেমসের জন্য নেভি ক্যাম্পে ৬ মাসের অনুশীলন এবারো তাদের মূল সম্বল।

Reneta

মাবিয়া বলেন, স্বর্ণ জয় করার পর এতো ভালোবাসা আর এতো সহযোগীতা পেয়েছি যে এই ভালোবাসা আমার অলিম্পিকের মূল উৎসাহ হয়ে দাঁড়িয়েছে। তাই এবার অলিম্পিকে আমার চাওয়াটা অনেক বড়। মন বলছে, আমি বাছাই পর্বে টিকে থাকতে পারবো।

বুধবার ভোরে ওলিম্পিকের বাছাইপর্বে অংশ নিতে ঢাকা ছাড়ছেন চার অ্যাথলেট। ৬৩ কেজি ক্যাটাগরিতে মাবিয়া, ৬৯’এ রোকেয়া সুলতানা সাথী, ৫৮ কেজিতে ফুলপতি চাকমা এবং ৪৮ কেজি ক্যাটাগরিতে অংশ নেবেন মোল্লা সাবিরা সুলতানা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অলিম্পিক গেমসমাবিয়া আক্তার সীমান্ত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাজধানীতে হেলে পড়েছে বহুতল ভবন

পরবর্তী

শিক্ষার্থী-অর্থ বাড়িয়ে প্রাথমিক বৃত্তির ফল ঘোষণা

পরবর্তী

শিক্ষার্থী-অর্থ বাড়িয়ে প্রাথমিক বৃত্তির ফল ঘোষণা

সারাদেশে পাঁচশ’র বেশি ওয়াইফাই চালু করবে রবি

সর্বশেষ

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT