চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরেকটি ৯৯’র যন্ত্রণায় মিসবাহ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১১ পূর্বাহ্ণ ০৩, মে ২০১৭
স্পোর্টস
A A

এই নিয়ে দ্বিতীয়বার যন্ত্রণায় পড়লেন পাকিস্তানের অধিনায়ক মিসবাহ-উল-হক। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কিংস্টনের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৯৯ রানে অপরাজিত ছিলেন সঙ্গীর অভাবে। ক্রিকেট-জীবনের শেষ টেস্ট সিরিজে এসে ব্রিজটাউনে আরও একটি ৯৯ রানের আক্ষেপ-যন্ত্রণা সঙ্গী তার। এবার অপরাজিত নন, ৯৯ রানেই আউট হয়েছেন পাকিস্তান অধিনায়ক।

টেস্ট ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে তিনবার ৯৯ রানে আউট হলেন মিসবাহ। তার এক রানের আক্ষেপ ও আজহার আলীর শতরানে ভর করে শেষ পর্যন্ত পাকিস্তান ৩৯৩ রানে অলআউট হয়েছে। লিড পেয়েছে ৮১ রানের। মিসবাহকে ৯৯ রানে আউট করে বিস্ময় প্রকাশ করেছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার।

ওয়েস্ট ইন্ডিজ নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে দিন শেষে লিডটাকে নামিয়ে এনেছে ৪১ রানে। কাইরন পাওয়েলের উইকেট হারিয়ে ৪০ রান তুলেছে ক্যারিবীয়রা। প্রথম ইনিংসে ৩১২ রানে অলআউট হয়েছিল হোল্ডার বাহিনী।

আহমেদ শেহজাদ ও আজহার আলী শুরুতে ১৫৫ রান তোলার পর মাত্র ৬ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে ধাক্কা খায় পাকিস্তান। তবে আজহার-মিসবাহর ৮১ রানের জুটিই সেই ধাক্কা সামলে উঠতে সাহায্য করে।

দলীয় সংগ্রহটা ১৫৫ থেকে ১৬১ পর্যন্ত যেতে ফিরে যান শেহজাদ, বাবর আজম ও ইউনিস খান। বিপর্যয়ের মধ্যে দাঁড়িয়ে দলকে টেনে নেন আজহার ও মিসবাহ। ২৭৮ বল খেলে ৯ চারে ১০৫ রান করেন আজহার। মিসবাহর ৯৯ রানের ইনিংসটি ছিল ২০১ বলে, ৯টি চার ও ২টি ছক্কায়।

দলের ২৫৯ রানের মাথায় আউট হন আজহার। মিসবাহ ফেরেন ৩১৬ রানের মাথায়। মিসবাহর আউটের সঙ্গে সঙ্গে আরও একটি বিপর্যয় সঙ্গী হয় পাকিস্তানের। ৩ উইকেটে ৩১৬ থেকে ৭ উইকেটে ৩২৯ রানে পরিণত হয় সফরকারীরা।

Reneta

শেষদিকে ইয়াসির শাহর ২৪, শাদাব খানের ১৬ আর মোহাম্মদ আমিরের ১০ রানে পাকিস্তানের সংগ্রহটা চারশর কাছাকাছি পৌঁছায়।

৮১ রানে ৪ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের সেরা বোলার ছিলেন শ্যানন গ্যাব্রিয়েল। জেসন হোল্ডার ও দেবেন্দ্র বিশু ৩টি করে উইকেট নিয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মিসবাহ উল হক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আড়িয়াল বিলের বৃহৎ আকারের কুমড়া বাজারজাত শুরু

পরবর্তী

মালিবাগ-মৌচাক ফ্লাইওভারের কাজে দ্বিমুখী সমস্যায় এলাকাবাসী

পরবর্তী

মালিবাগ-মৌচাক ফ্লাইওভারের কাজে দ্বিমুখী সমস্যায় এলাকাবাসী

নিজের পায়ে দাঁড়ানোর মানসিকতা নিয়ে কাজ করুন: প্রধানমন্ত্রী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT