চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরেকটি টি-টুয়েন্টি টুর্নামেন্ট চান নাফীস

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৩:৩৩ অপরাহ্ন ০৮, জানুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বিপিএলে এবারও দেখা যাচ্ছে বিদেশি ক্রিকেটারদের দাপট। দেশিদের নৈপুণ্য চোখে পড়ছে কম। বিপিএলে বিদেশি তারকাদের সঙ্গে সমানতালে লড়তে দেশি ক্রিকেটারদের নিয়ে আরেকটি টি-টুয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের পরামর্শ দিলেন শাহরিয়ার নাফীস। যেটি হতে পারে বিপিএল-প্রস্তুতির আদর্শ মঞ্চও। এটি নাফীসের ব্যক্তিগত ভাবনা হলেও ঘরোয়া টি-টুর্নামেন্ট এখন সময়ের দাবি।

বিপিএলের গত আসরে একাদশে পাঁচ বিদেশি খেলায় কমে আসে দেশিদের অংশগ্রহণ। পরে বিসিবির পক্ষ থেকে জানানো হয় কেবল স্থানীয় ক্রিকেটারদের নিয়ে আয়োজিত হবে আরেকটি টি-টুয়েন্টি টুর্নামেন্ট। সেটি এখনও আলোর মুখ দেখেনি।

কেনো আরেকটি টুর্নামেন্ট দরকার? প্রসঙ্গ টেনে রাজশাহী কিংসের ক্রিকেটার নাফীস জানালেন নিজের উপলব্ধির কথা।

‘এটা একদমই আমার ব্যক্তিগত ধারণা। আমরা সবসময় গ্লোবাল টি-টুয়েন্টি টুর্নামেন্টের কথা বলি, দেখে থাকি। আইপিএল বলেন বা বিপিএল, বিপিএল তো অবশ্যই গ্লোবাল টুর্নামেন্ট। এখানে আমরা দেখি, অনেক সময়ই বিদেশি তারকা খেলোয়াড়রা বেশি পারফর্ম করছে। স্থানীয় খেলোয়াড়দের তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করতে কষ্ট হচ্ছে।’

‘প্রত্যেক দেশের কিন্তু একটা নির্দিষ্ট বা নিজস্ব টুর্নামেন্ট থাকে। আইপিএল নিজেদের অনেক তরুণ ক্রিকেটার পাচ্ছে, তারা প্রচুর টাকা পাচ্ছে। কেননা তারা ঘরোয়া টি-টুয়েন্টি টুর্নামেন্টে পারফর্ম করেই আইপিএলে এক্সপোজার পাচ্ছে। আমাদের প্রিমিয়ার লিগের সাথে বা জাতীয় লিগের বা বিসিএলের সাথে যদি একটি ঘরোয়া টি-টুয়েন্টি টুর্নামেন্ট থাকত, স্থানীয় ক্রিকেটাররা ওখানে খেলে প্রস্তুত হয়ে, ফরম্যাটটা ভালভাবে বুঝে এসে বিপিএলে আরও ভালো পারফরম্যান্স করতে পারত বলে আমি মনে করি। এতে পুরো বাংলাদেশের টি-টুয়েন্টি পারফরম্যান্সে উন্নতি হত বলে আমি বিশ্বাস করি।’

ভাবনাটি অবশ্য বাংলাদেশে নতুন নয়। ঘরোয়া টি-টুয়েন্টি টুর্নামেন্ট প্রচলন হয় ২০০৬ সালে। ঢাকা প্রিমিয়ার লিগ কয়েক মৌসুম হয়েছিল দুই ফরম্যাটে। ওয়ানডে লিগ শেষ হওয়ার পর হত টি-টুয়েন্টি। বিপিএলের বাইরে সবশেষ টি-টুয়েন্টি টুর্নামেন্ট হয়েছে ২০১৩ সালে। বিপিএল এক বছর বন্ধ থাকায় আয়োজন করা হয়েছিল ওই টুর্নামেন্ট।

Jui  Banner Campaign
ট্যাগ: বিপিএল-২০১৯বিপিএল-৬রাজশাহী কিংসলিড স্পোর্টসশাহরিয়ার নাফীস
শেয়ারTweetPin

সর্বশেষ

স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পরে সচিবালয়ে অফিস করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

ভিনিসিয়াসের গোলে বেনফিকার মাঠে জয় রিয়ালের, জিতেছে পিএসজিও

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

হামজার আগমনে ফুটবলে জেগে ওঠা ‘প্রাণ সঞ্চার’ ধরে রাখতে চান আমিনুল

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

আমরা চাই সাকিব-মাশরাফী ফিরে আসুক: ক্রীড়া প্রতিমন্ত্রী

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

মন্ত্রী হয়ে ক্রীড়াঙ্গন ঘিরে যেসব পরিকল্পনার কথা জানালেন আমিনুল

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT