চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরেকটি আলোচিত মামলার রায়ে আইনের শাসনের দৃষ্টান্ত

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৯:৫৮ অপরাহ্ণ ০১, ডিসেম্বর ২০১৯
সম্পাদকীয়
A A

২০১৮ সালের ২৯ জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় দায়ের করা মামলায় চালক ও হেলপারসহ ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ওই ঘটনায় প্রাণ হারিয়েছিল দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম রাজীব (১৭) ও একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম মিম (১৬)।

দেশে নিয়মিত বিরতিতে নানা সড়ক দুঘর্টনায় বহু মানুষের প্রাণহানির ঘটনা ঘটছে। পরিবহন শ্রমিকরা সড়ক-মহাসড়কে এধরণের ঘটনা ঘটিয়ে নিজেদের অপরাধী পর্যন্ত মনে করতে নারাজ। বেশিরভাগ ক্ষেত্রে এসব ঘটনায় অভিযুক্তরা আইনের ফাঁকফোকর গলিয়ে ধরা ছোয়ার বাইরে চলে যাচ্ছে। আবার আইনি প্রক্রিয়া নিতে গেলে বা আইনের শক্ত ধারার কারণে আন্দোলন পর্যন্ত করতে দেখা গেছে তাদের।

কিছুদিন আগে ফেনী’র মাদ্রাসা ছাত্রী নুসরাতের মামলার রায়ের পরে এই মামলার রায় আরেকটি দৃষ্টান্ত হয়ে উঠেছে। একবছরের কম সময়ে তদন্ত ও বিচারিক কর্মকাণ্ড শেষে এই রায় জনমনে আইনের প্রতি কিছুটা হলেও ভরসা এনে দিয়েছে বলে আমরা মনে করি।

Banglabid

রাজধানীর সড়কে রাজীব-মিম হত্যার ঘটনার পরে সারাদেশ জুড়ে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন গড়ে তোলে শিক্ষার্থীরা। সেখানে ৯টি দাবি তুলেছিল তারা। সড়কে নিরাপত্তার জন্য সরকারের কাছে ৯টি দাবি তুলে ধরে। সেগুলো হলো- ১. বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে দুজন শিক্ষার্থীর মৃত্যুর জন্য দায়ী চালককে মৃত্যুদণ্ড প্রদান করতে হবে এবং এই শাস্তি সংবিধানে সংযোজন করতে হবে। ২. দুর্ঘটনার পর দেওয়া নৌপরিবহন মন্ত্রীর বক্তব্য প্রত্যাহার করে শিক্ষার্থীদের উদ্দেশে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। ৩. শিক্ষার্থীদের চলাচলে এমইএস ফুটওভার ব্রিজ বা বিকল্প নিরাপদ ব্যবস্থা নিতে হবে। ৪. প্রত্যেক সড়কের দুর্ঘটনাপ্রবণ এলাকায় স্পিডব্রেকার দিতে হবে। ৫. সড়ক দুর্ঘটনায় নিহত ছাত্রছাত্রীদের দায়ভার সরকারকে নিতে হবে। ৬. শিক্ষার্থীরা বাস থামানোর সিগন্যাল দিলে থামিয়ে তাদের বাসে তুলতে হবে। ৭. শুধু ঢাকা নয়, সারা দেশের শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়ার ব্যবস্থা করতে হবে। ৮. ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় চলাচল বন্ধ ও লাইসেন্স ছাড়া চালকরা গাড়ি চালাতে পারবেন না। ৯. বাসে অতিরিক্ত যাত্রী নেওয়া যাবে না। শিক্ষার্থীদের এসব দাবির অধিকাংশই পূরণ হয়নি, তবে কিছুকিছু দাবি পূরণের প্রক্রিয়া চলমান আছে। এর মধ্যে মন্ত্রী শাজাহান খান ক্ষমা না চাইলেও দুর্ঘটনার পাঁচ মাস পর গঠিত সরকারের নতুন মন্ত্রিসভায় ঠাঁই হয়নি তার। এরপরে এ বছর গত ১৯ মার্চ প্রগতি সরণিতে জেব্রা ক্রসিংয়ে বাসচাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিউপি) শিক্ষার্থী আবরার আহমেদের মৃত্যুর ঘটনায় ফের আন্দোলনে নামে শিক্ষার্থীরা। আবারও নতুন করে দাবি উঠেছিল শিক্ষার্থীদের কাছ থেকে। সেগুলো বাস্তবায়নে সরকারকে আন্তরিক মনে হলেও পরিবহন শ্রমিকদের আন্দোলন হুমকিতে সবকিছুতেই ধীর গতি লক্ষ্য করা যাচ্ছে। কিছু কিছু বিষয়ে আদালতের নির্দেশনা ও প্রধানমন্ত্রীর নির্দেশ থাকার পরেও এই পরিস্থিতি হতাশাজনক।

বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো দ্রুত কার্যকর করা একান্ত জরুরি বলে আমরা মনে করি। এছাড়া কোনো ঘটনার পরে সেই ঘটনা নিয়ে আন্দোলন-সমালোচনা হলে শুধুমাত্র সেই ঘটনাকে গুরুত্ব দেবার পরিস্থিতি দেখা যায়। অন্য ঘটনাগুলোতে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের নিম্ন পর্যায়ে সঠিক তদন্ত ও গুরুত্বের অভাবে বিচারিক ধারায় খুব একটা ইতিবাচক ফলাফল আসে না বলে অনেকে অভিযোগ করে থাকেন। এই অবস্থারও পরিবর্তন হওয়া জরুরি।

আমাদের আশাবাদ, রাজীব-মিম হত্যা মামলার মতো সকল ঘটনা সঠিক গুরুত্ব পাবে, সংশ্লিষ্ট সবার আন্তরিক প্রচেষ্টায় তা সম্ভব হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিরাপদ সড়ক আন্দোলনসড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘জলছবি’ মূকাভিনয় সংগঠনের যাত্রা শুরু

পরবর্তী

চীনে মোবাইল কিনতে ফেস স্ক্যান

পরবর্তী

চীনে মোবাইল কিনতে ফেস স্ক্যান

পর্দা উঠলো এসএ গেমসের

সর্বশেষ

প্রয়োজন হলে ইরানে আরও ১০০ বার হামলা করতাম: ট্রাম্প

আগস্ট ২২, ২০২৬

স্টার্কের ৬ উইকেট, ১২ রানে ৫ থেকে টেনেটুনে ৬৪ রানে অলআউট বাংলাদেশ

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

গুম-খুনের শিকার পরিবার পুনর্বাসনে আলাদা অধিদপ্তর গঠনের উদ্যোগ

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

আজ স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

আগস্ট ২২, ২০২৬

মির্জা ফখরুলকে নেপালের প্রেসিডেন্টের অভিনন্দন

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT