চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আরেকটা মাশরাফি পাওয়া অসম্ভব’

সাইদুর রহমান শামীম সাইদুর রহমান শামীম
৪:১৪ অপরাহ্ণ ০৫, এপ্রিল ২০১৭
স্পোর্টস
A A
ফাইল ছবি

ফাইল ছবি

কলম্বো, শ্রীলঙ্কা থেকে:  বাংলাদেশে ভবিষ্যতে আরও অনেক ভালো ক্রিকেটার আসবে, কিন্তু আরেকটা মাশরাফিকে পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

বুধবার শ্রীলঙ্কায় বসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বোর্ড প্রধান বলেন, ‘ওর যে লিডারশিপ কোয়ালিটি, দলের প্রতি, দেশের প্রতি যে ভালোবাসা তা খুঁজে পাওয়া খুব বিরল।’

মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টুয়েন্টিতে টস করার সময় মাশরাফি অবসর ঘোষণা দেন। জানিয়ে দেন, এই সিরিজের দুই ম্যাচ খেলেই টি-টুয়েন্টিকে বিদায় বলবেন। এরপর নিজের ফেসবুক পেজে মাশরাফি একটি বিবৃতি দেন। সেখানে বলেন, তরুণ ক্রিকেটারদের জায়গা দিতে তার এই অবসর।

‘মাশরাফি এমন কিছু, যা বাংলাদেশ সব সময় মিস করবে। ওকে আমরা মিস করব। যখন খেলার থেকে অবসর নিবে, তখনও মিস করব।’ বলেন পাপন।

ইনজুরি প্রবণতার কারণে টেস্ট খেলেন না বহুদিন ধরে। বড় ফরম্যাটের ক্রিকেট থেকে অবসর ঘোষণা এখনও দেননি। তবে সাদা পোশাকে তার মাঠে নামার সম্ভাবনা নেই বললেই চলে। চ্যাম্পিয়ন্স লিগ পর্যন্ত চালিয়ে যেতে পারেন ওয়ানডে খেলা।

পাপন বলছেন, মাশরাফি যতদিন ফিট থাকবে, ততদিন ওয়ানডে খেলে যাবে।

Reneta

‘আমরা চাই ও বেশি খেলুক। যতদিন ফিট থাকবে ও খেলবে। এ ব্যাপারে কোন সন্দেহ নেই।’

সম্প্রতি মাশরাফির একটি ছবি ভাইরাল হয়েছে। ছবিতে দেখা গেছে, হাঁটুতে জটিল ব্যান্ডেজ বাঁধা। পাপন বললেন টিভিতে এই দৃশ্য দেখে তিনি আঁতকে ওঠেন, ‘টিভিতে দেখে ভাবলাম আরে এগুলা কী! আমি তো কখনও দেখিনি। জানতাম না এত ব্যান্ডেজ নিয়ে ও বল করে।’

পাপনের আশা মাশরাফি চ্যাম্পিয়ন্স ট্রফির পরেও খেলতে পারবে, ‘আগে ভেবেছিলাম হয়ত চ্যাম্পিয়ন্স ট্রফি ওর লাস্ট। এখন মনে হচ্ছে আরও বেশি খেলতে পারবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাপন-মাশরাফি
শেয়ারTweetPin

সর্বশেষ

ফ্রান্সের কোচ হতে চুক্তি সেরে ফেলেছেন জিদান, জানালেন রোমানো

জুলাই ২২, ২০২৬
ছবি: প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সাক্ষাৎ।

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে উচ্চপর্যায়ের কমিটি করে দিলেন প্রধানমন্ত্রী

জুলাই ২২, ২০২৬

মৌরিতানিয়া উপকূলে নৌকাডুবি, ১৪০ জনেরও বেশি শরণার্থীর মৃত্যুর শঙ্কা

জুলাই ২২, ২০২৬

জাতিসংঘের সড়ক নিরাপত্তা বিষয়ক প্যানেলের যৌথ সভাপতিত্বে বাংলাদেশ

জুলাই ২২, ২০২৬

বিশ্বকাপ জয়ের পুরস্কার ‘টমেটো’

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT