চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরিফিন শুভর ‘মিশন এক্সট্রিম’ ছবির নায়িকা ঐশী

নাহিয়ান ইমন নাহিয়ান ইমন
৪:৪২ অপরাহ্ণ ১১, মার্চ ২০১৯
বিনোদন
A A

হাইভোল্টেজ ঢাকা অ্যাটাকের পর আরেকটি পুলিশি অ্যাকশন থ্রিলার ছবিতে কাজ করতে যাচ্ছেন আরিফিন শুভ। ‘মিশন এক্সট্রিম’ শিরোনামের ওই ছবিতে গেল ডিসেম্বরে শুভ চুক্তিবদ্ধ হয়েছিলেন জনপ্রিয় এই চিত্রনায়ক। তারপর থেকে খোঁজা হচ্ছিল নায়িকা। অবশেষে জানা গেল, শুভর ‘মিশন এক্সট্রিম’ ছবির নায়িকা জান্নাতুল ফেরদৌস ঐশী।

যিনি ঐশী নামেই পরিচিত, ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-২০১৮ সালের চ্যাম্পিয়ন হয়ে চীনে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার সবচেয়ে বড় মঞ্চে লাল সবুজের পতাকা উড়িয়েছিলেন। ‘মিশন এক্সট্রিম’ পরিচালনা করতে যাচ্ছেন ফয়সাল আহমেদ। তিনি ‘ঢাকা অ্যাটাক’ ছবির প্রধান সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

পরিচালক ফয়সাল আহমেদ এবং ঐশী দুজনেই গতকাল চ্যানেল আই অনলাইনকে খবরটি নিশ্চিত করেছেন। ফয়সাল আহমেদ বলেন, ‘নায়ক হিসেবে শুভ এবং খল চরিত্রে তাসকিনের পর নায়িকা হিসেবে ঐশীকে চুক্তিবদ্ধ করিয়েছি। ১৭ অথবা ২০ মার্চ থেকে ‘মিশন এক্সট্রিম’ ছবির শুটিং শুরু হবে। প্রায় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।’

ঐশী বলেন, ‘মিশন এক্সট্রিম’-এ কয়েকদিন আগে চুক্তিবদ্ধ হয়েছিল। এটাই আমার প্রথম চলচ্চিত্র। একজন আত্মনির্ভর ও কর্মজীবি মেয়ের চরিত্রে অভিনয় করবো। অনেক চ্যালেঞ্জিং এবং শক্তিশালী একটি চরিত্র। তিনি বলেন, একেবারেই নতুনভাবে অভিনয়ে আসছি। জানি না কতটুকু পারবো। অভিনয়ের প্রাথমিক বিষয়গুলো উচ্চারণ, ভয়েস সবকিছু রপ্ত করছি। উত্তেজনা কাজ করছে আবার নার্ভাস লাগছে।’

আরিফিন শুভ-ঐশী ছাড়া ‘মিশন এক্সট্রিম’ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন তাসকিন রহমান, এবিএম সুমন, সামস সুমন, মিশা সওদাগর প্রমুখ। ‘ঢাকা অ্যাটাক’ ছবির কাহিনিকার ছিলেন পুলিশের স্পেশাল ফোর্সের কর্মকর্তা সানী সানোয়ার। ওই ছবির সিক্যুয়াল হতে যাচ্ছেন ‘মিশন এক্সট্রিম’। এবারও সানী সানোয়ার এ ছবির সঙ্গে যুক্ত আছেন।

জানা গেছে, ‘মিশন এক্সট্রিম’ পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের তথা ঢাকা মেট্রোপলিটন পুলিশের কিছু শ্বাসরুদ্ধকর অভিযান থেকে অনুপ্রাণিত হয়ে নির্মাণ করা হবে। ছবিটি প্রযোজনা করছে কপ ক্রিয়েশন, এক্সিকিউটিভ প্রযোজক জাহিদ হাসান অভি। ঢাকার অংশের কাজ শেষে মে থেকে কয়েকটি দেশে ‘মিশন এক্সট্রিম’ ছবির শুটিংয়ের কথা আছে। এছাড়া ছবির জন্য দু’জন ডিওপি, আর্ট ও অ্যাসোসিয়েট ডিরেক্টর সবাই থাকছেন ভারতীয়। আগামী ঈদুল আযহায় ‘মিশন এক্সট্রিম’ মুক্তি দেয়া হবে।

ট্যাগ: আরিফিন শুভজান্নাতুল ফেরদৌস ঐশীঢাকা অ্যাটাকমিশন এক্সট্রিমলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভোট বর্জনে কিছু যায় আসে না, ফলাফল আজই: চিফ রিটার্নিং অফিসার

পরবর্তী

বনাঞ্চলে গাছকাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ

পরবর্তী
সাংবাদিককে

বনাঞ্চলে গাছকাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ

গণহত্যা

গণহত্যা পাকিস্তানি বাহিনীর বর্বরতার সাক্ষী

সর্বশেষ

ভারতীয় মডেল খুন, অভিযোগের তীর জিম প্রশিক্ষকের দিকে!

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

জেলের সঞ্চিত প্রায় ২৫ লাখ টাকা মুহুর্তেই পুড়ে ছাই

আগস্ট ২৭, ২০২৬

মুক্তির প্রথম দিনেই ১০১ কোটি, যশের ‘টক্সিক’ ঝড়

আগস্ট ২৭, ২০২৬
ছবি: বিচারপতি মো. হাবিবুল গনি (সংগৃহীত)।

বিচারপতি হাবিবুল গনিকে আপিল বিভাগে বিচারপতি হিসেবে নিয়োগ

আগস্ট ২৭, ২০২৬

রাশিয়ার আমুর গ্যাস রাসায়নিক কমপ্লেক্সে আগুন, নিহত ৭

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT