চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরও ২৫ লাখ ভ্যাকসিন আসছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৯ অপরাহ্ণ ১৭, ফেব্রুয়ারি ২০২১
- সেমি লিড, স্বাস্থ্য
A A

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আগামী ২২ ফেব্রুয়ারি দেশে আরও ২৫ লাখ ভ্যাকসিন আনা হচ্ছে। এভাবে প্রতি মাসেই নিয়মিতভাবে টিকা আনা হবে। ফলে টিকার অভাব হবে না।

আজ বুধবার দুপুরে ঢাকা ডেন্টাল কলেজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও মুজিব কর্নার উদ্বোধন এবং মিলনায়তনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের সবাই ভ্যাকসিন পাবেন। পৃথিবীর অনেক দেশ এখনো জাতীয় পর্যায়ে ভ্যাকসিনেশন কর্মসূচি শুরুই করতে পারেনি। অথচ আমরা ইতোমধ্যেই ১৩ লাখ মানুষ ভ্যাকসিন নিয়েছেন। আরও প্রায় ২৫ লাখ মানুষ নিবন্ধন করেছেন।

Banglabid

তিনি বলেন, প্রতিটি ভ্যাকসিন কেন্দ্রের স্থানীয় লোকের হার ও চাহিদা অনুযায়ী প্রথম ডোজ সরবরাহ করা হয়েছে। কিছু কেন্দ্রে এই চাহিদা ও নিবন্ধনের হার তুলনামূলক বেশি হয়েছে। তাই সেখানে ভ্যাকসিন স্বল্পতা দেখা দিলেও সময় মতো চাহিদা অনুযায়ী পাঠিয়ে দেওয়া হবে। সবাই নিশ্চিন্তে ভ্যাকসিন নিন। দেশে ভ্যাকসিনের কোনো অভাব নেই, ভবিষ্যতেও হবে না।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভ্যাকসিন নিতে ইচ্ছুক যে কোনো ব্যক্তি সুরক্ষা অ্যাপে নিবন্ধন করলে দু’দিন আগে বা পরে অবশ্যই পাবেন। কোনো কেন্দ্রে নিবন্ধিত ব্যক্তির সংখ্যা বেশি হলে সেক্ষেত্রে ভ্যাকসিন নেওয়ার তারিখ কিছুটা পেছাতে পারে, তবে পেতে কোনো সমস্যা হবে না।

এর আগে স্বাস্থ্যমন্ত্রী ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উন্মোচনসহ মিলনায়তনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং মুজিব কর্নার উদ্বোধন করেন।

Reneta

কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. হুমায়ুন কবীর বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান, মহাসচিব অধ্যাপক ডা. এমএ আজিজ ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাসস্বাস্থ্যমন্ত্রী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভ্যাকসিন নিলেন দুই লাখ ২৬ হাজারের বেশি মানুষ

পরবর্তী

বিট পু‌লি‌শিং গতিশীল করতে কর্মকর্তাদের প্রতি আইজিপির নির্দেশ

পরবর্তী

বিট পু‌লি‌শিং গতিশীল করতে কর্মকর্তাদের প্রতি আইজিপির নির্দেশ

লক্ষ্মীপুরে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ

সর্বশেষ

পদক্ষেপ স্কুলের আয়োজনে বিজ্ঞান মেলা

আগস্ট ২০, ২০২৬

বঙ্গভবনে বিদায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে গার্ড অফ অনার

আগস্ট ২০, ২০২৬

মহাসচিব হিসেবে মির্জা ফখরুলকে নেতাকর্মীদের আবেগঘন বিদায়

আগস্ট ২০, ২০২৬

রবিনসন শোনালেন টাংয়ের সঙ্গে বল কেটে ভাগ করে নেয়ার সেই গল্প

আগস্ট ২০, ২০২৬

চাঁদাবাজির প্রতিবাদে সন্দ্বীপে স্পিডবোট চলাচল বন্ধ থাকায় ঘাটেই মৃত্যু বীর মুক্তিযোদ্ধার

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT