চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরও ২৪৫ জনের মৃত্যু, শনাক্ত ১১ হাজার ৪৬৩ জন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৫ অপরাহ্ণ ০৯, আগস্ট ২০২১
- সেমি লিড, স্বাস্থ্য
A A
বাংলাদেশে করোনার কারণে মানুষের স্বাস্থ্যবিধি মানা ও ভিড় নিয়ন্ত্রণের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

কোভিড-১৯ সংক্রমণের ৫১৯ তম দিনে দেশে ২৪৫ জনের মৃত্যুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৮৯৭ জন। এই সময়ে শনাক্ত হয়েছেন ১১ হাজার ৪৬৩ জন রোগী।

এর আগে ৫ আগস্ট দেশে সর্বোচ্চ ২৬৪ জন রোগী মারা যায়, আর ২৮ জুলাই সর্বোচ্চ শনাক্ত হয় ১৬ হাজার ২৩০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় (অ্যান্টিজেন টেস্টসহ) ৪৭ হাজার ২০৭ টি নমুনা পরীক্ষায় ১১ হাজার  ৪৬৩ জন এই ভাইরাসে শনাক্ত হয়েছেন। এই সময়ে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৪ দশমিক ২৮ শতাংশ।

তবে শুরু থেকে মোট পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৬ দশমিক ৭২ শতাংশ।

সরকারী ব্যবস্থাপনায় এখন পর্যন্ত ৬০ লাখ ২৬ হাজার ৩৭৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে, বেসরকারী ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ২১ লাখ ৩৮ হাজার ২৪৪ টি নমুনা। অর্থাৎ, মোট পরীক্ষা করা হয়েছে ৮১ লাখ ৬৪ হাজার ৬১৭টি নমুনা। এর মধ্যে শনাক্ত হয়েছেন ১৩ লাখ ৬৫ হাজার ১৫৮জন। তাদের মধ্যে ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৪১২ জনসহ মোট ১২ লাখ ১৯ হাজার ৮৫৯ জন সুস্থ হয়েছেন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৩৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় যে ২৪৫ জন মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে ১২৮ জন পুরুষ ও ১১৭ জন নারী। তাদের মধ্যে ২৩৪ জনের হাসপাতালে (সরকারিতে ১৮৫ জন, বেসরকারিতে ৪৯ জন) ও বাড়িতে ১১ জনের মৃত্যু হয়েছে। তারাসহ মৃতের মোট সংখ্যা ২২ হাজার ৮৯৭ জন। মোট শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৬৮ শতাংশ।

এখন পর্যন্ত সরকারি হাসপাতালে মারা গিয়েছেন ১৯ হাজার ৭৩৮ জন, যার শতকরা হার ৮৬ দশমিক ২০ শতাংশ। বেসরকারি হাসপাতালে মারা গিয়েছেন দুই হাজার ৪৬২ জন, যার শতকরা হার ১০ দশমিক ৭৫ শতাংশ। বাসায় ৬৬৮ জন মারা গিয়েছেন, যার শতকরা হার দুই দশমিক ৯২। এছাড়াও মৃত অবস্থায় হাসপাতালে এসেছেন ২৯ জন, যার শতকরা হার দশমিক ১৩ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এখন পর্যন্ত ১৫ হাজার ২৩০ জন পুরুষ মারা গেছেন যা মোট মৃত্যুর ৬৬ দশমিক ৫২৭ শতাংশ এবং সাত হাজার ৬৬৭ জন নারী মৃত্যুবরণ করেছেন যা মোট মৃত্যুর ৩৩ দশমিক ৪৮ শতাংশ।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ২৪ ঘণ্টায় করোনায় মৃত ২৪১ জনের মধ্যে শূন্য থেকে দশ বছর বয়সী কেউ মারা যায়নি, এগারো থেকে বিশ বয়সী ২ জন, একুশ থেকে ত্রিশ বয়সী ১৩, ত্রিশোর্ধ্ব ৩০ জন, চল্লিশোর্ধ্ব ১৬ জন, পঞ্চাশোর্ধ্ব ৫৫ জন এবং ষাটোর্ধ্ব ৮৪ জন, সত্তরোর্ধ্ব ৩৫ জন, আশি উর্ধ্ব ১৭ এবং নব্বই ঊর্ধ্ব তিনজন।

আর বিভাগওয়ারী হিসাবে ঢাকা বিভাগে ৮৩ জন, চট্টগ্রাম বিভাগে ৭১ জন, রাজশাহী বিভাগে ১০ জন, খুলনা বিভাগে ২৫ জন, বরিশাল বিভাগে ৬ জন, সিলেট বিভাগে ১৮, রংপুর বিভাগে ১৯ জন ও ময়মনসিংহ বিভাগে ১৩।

করোনাভাইরাসে বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে এখন পর্যন্ত ২০ কোটি ৩৬ লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন ৪৩ লাখ ১০ হাজার মানুষ। তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১৮ কোটি ২৯ লাখের বেশি।

 

ট্যাগ: করোনাভাইরাস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ওপেনিংয়ে মেহেদী, বাংলাদেশের ঝড়ো শুরু

পরবর্তী

উইকেট হারানোর সাথে কমেছে রান চাকার গতিও

পরবর্তী
ক্রিকেট ম্যাচে ব্যাটসম্যানের রান নেওয়ার সময় ফিল্ডার ড্রাইভ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

উইকেট হারানোর সাথে কমেছে রান চাকার গতিও

গানে গানে প্রিয়দর্শিনী ববিতা

সর্বশেষ

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬

এনার্জি ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৬: ৫ তরুণ উদ্ভাবককে ৫০ হাজার টাকার ফেলোশিপ

আগস্ট ২৭, ২০২৬

সালাম দিয়ে সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT