চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আম্পান: পশ্চিমবঙ্গের পরিস্থিতি স্বাভাবিক করতে সেনাবাহিনী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৭ অপরাহ্ণ ২৩, মে ২০২০
আন্তর্জাতিক
A A

আম্পানে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া ভারতের পশ্চিমবঙ্গে পরিস্থিতি স্বাভাবিক করতে সেনাবাহিনী নামানো হয়েছে।

পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র দফতরের অনুরোধের কয়েক ঘণ্টার মধ্যেই কলকাতার রাস্তায় সেনা নেমেছে।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, আপাতত তিন কলাম সেনা রাস্তায় কাজে নামানো হয়েছে। পরবর্তীতে প্রয়োজনে এই সংখ্যা বাড়তে পারে।

Banglabid

শনিবার সকালে সেনাবাহিনীকে আম্পান উদ্ধারকাজে যোগ দেওয়ার জন্য রাজ্য সরকারের তরফ থেকে অনুরোধ জানানো হয়।

সেখানে আম্পানের পর প্রায় তিন দিন কেটে গেলেও পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। বহু জায়গায় বিদ্যুৎ নেই, পানি নেই, রাস্তায় গাছ ও ইলেকট্রিকের পোল পড়ে আছে। আর এ পরিস্থিতিতে রাস্তায় সেনা নামানো হয়েছে।

এর আগে টুইটে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেন, ‘পশ্চিমবঙ্গ সরকার সামগ্রিকভাবে দিন রাত সর্বশক্তি প্রয়োগ করে ন্যূনতম পরিষেবা স্বাভাবিক করতে কাজ করছে। সেনাবাহিনীকে ডাকা হয়েছে। রেল, বন্দর ও বেসরকারি ক্ষেত্রকে জনবল ও যন্ত্র দিয়ে সাহায্য করতে বলা হয়েছে।

Reneta

টুইটে আরও বলা হয়েছিল, ‘খাবার পানি ও নিষ্কাশন ব্যবস্থাকে সবার আগে সচল করতে হবে। প্রয়োজন মেটাতে ভাড়া করা হচ্ছে জেনারেটর। বিভিন্ন দপ্তরের কয়েকশ দল ভেঙে পড়া গাছ কাটতে নামানো হয়েছে। যা বিদ্যুৎ পরিষেবা ফেরানোর প্রথম ধাপ। পুলিশকে সতর্ক থাকতে বলা হয়েছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আম্পানপশ্চিমবঙ্গ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কৃষিপণ্য কেনাবেচায় সরকারি অনলাইন প্ল্যাটফর্ম উদ্বোধন

পরবর্তী

করোনাভাইরাস: বিকাশ অ্যাপে যুক্ত হলো ‘অনুদান’ আইকন

পরবর্তী

করোনাভাইরাস: বিকাশ অ্যাপে যুক্ত হলো ‘অনুদান’ আইকন

অসহায়দের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন যুবনেতা গাজী বাবু

সর্বশেষ

এশিয়ান গেমসে সেরা পারফর্মারদের পাঠানোর নির্দেশনা ক্রীড়া প্রতিমন্ত্রীর

আগস্ট ২৩, ২০২৬

গ্যাস সংকট: কমছে না গাড়ির দীর্ঘ সারি

আগস্ট ২৩, ২০২৬

হিজাব পরার বাধ্যবাধকতার প্রচেষ্টাকে উপেক্ষা করছেন ইরানি নারীরা

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা

আগস্ট ২৩, ২০২৬

এশিয়ান গেমসের প্রস্তুতিতে ম্যাচে আবারও জাতীয় দলের জয়

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT