চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আম্পান: সহায়তার হাত বাড়িয়ে প্রধানমন্ত্রীকে ম্যাক্রোঁর চিঠি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৯ অপরাহ্ণ ০৮, জুন ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী

ঘূর্ণিঝড় আম্পান এর আঘাতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশে সহায়তার হাত বাড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি পাঠিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

চিঠিতে ম্যাক্রোঁ গত ২০ মে আঘাত হানা আম্পানে দেশে যে মানবিক ও অবকাঠামোগত সংকট তৈরি হয়েছে তাতে দু:খপ্রকাশ করেন।

এই সংকট মোকাবেলায় দুটি এনজিওকে অর্থনৈতিক সহায়তা প্রদান করা হচ্ছে বলেও জানান তিনি। দুটির একটি বাংলাদেশের ফ্রেন্ডশিপ এবং অন্যটি ফ্রান্সের সলিডারিটিস ইন্টারন্যাশনাল। দুটি সংস্থা এরই মধ্যে সাতক্ষীরা অঞ্চলে অবস্থান করছে এবং সেখানে স্বাস্থ্য, নিরাপদ পানি ও জরুরি আশ্রয়ের কাজে হাত দিয়েছে। সেটা দ্রুত ও স্থায়ী সহায়তারই অংশ হবে বলে মনে করেন ম্যাক্রোঁ।

চিঠিতে বলা হয়, করোনাভাইরাসের কারণে সামাজিক-অর্থনৈতিক সঙ্কটের সময়েই এই ঘূর্ণিঝড় আঘাত হেনেছে। তাই সামনেই বাংলাদেশের সমর্থনে ১৫০ মিলিয়ন ইউরোর কনসেশনাল ঋণও বৈধতা দিবে ফ্রেঞ্চ ডেভেলপমেন্ট এজেন্সি।

সবশেষে চিঠিতে ফ্রান্সের প্রেসিডেন্ট লিখেছেন, বঙ্গবন্ধুর স্বাধীনতা চাওয়ার সময় থেকেই বাংলাদেশ ও ফ্রান্সের সম্পর্ক আরো গভীর হয়েছে। ফ্রান্স জোটবদ্ধতায়, আন্তর্জাতিক আইনের সম্মানে এবং টেকসই ও ব্যাপক উন্নয়নের লক্ষ্যে সঙ্গীর মতো বাংলাদেশের পাশে থাকবে বলেও জানানো হয় চিঠিতে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমানুয়েল ম্যাঁক্রোচিঠিপ্রধানমন্ত্রীফ্রান্সশেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

স্বর্ণের দাম ভরিতে কমেছে প্রায় সাড়ে ৩ হাজার

জুলাই ৯, ২০২৬

সালাহর রাজকীয় বিদায়, ইয়ামালের শুরু: ২০২৬ বিশ্বকাপে মুসলিম ফুটবলারদের গল্প

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যার পানিতে ভেসে নদীতে গেল ৩ হাজার গ্যাস সিলিন্ডার

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

টানা বৃষ্টিতে খাগড়াছড়ি প্লাবিত, যান চলাচল বন্ধ

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT