চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমেরিকায় বিমানবন্দরে বন্দুকধারীর গুলি, নিহত ৫

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪২ পূর্বাহ্ণ ০৭, জানুয়ারি ২০১৭
আন্তর্জাতিক
A A

মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ফোর্ট লডারডেল বিমানবন্দরে বন্দুকধারীর গুলিতে পাঁচজন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরো বেশ কয়েকজন মানুষ।

ঘটনায় জড়িত সন্দেহে পুলিশের গুলিতে আহত অবস্থায় এক বন্দুকধারীকে আটক করা হয়েছে।

স্থানীয় পুলিশ কর্তৃপক্ষের বরাতে সিএনএন জানায়, অন্তত পাঁচজন নিহত ও আটজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। বন্দুকধারীর বয়স ২০-এর কোঠায়। গায়ে ছিল টি-শার্ট। পুলিশের গুলিতে তিনি আহত হয়েছেন।

হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইটে বলেছেন, ফ্লোরিডার ‘ভয়াবহ পরিস্থিতির’ দিকে তিনি নজর রাখছেন এবং ফ্লোরিডার গভর্নরের সঙ্গে কথা বলেছেন। “সবার জন‌্য আমার ভাবনা ও প্রার্থনা রইল। নিরাপদে থাকবেন!”

বৃহত্তর মিয়ামি এলাকার একটি আকর্ষণীয় পর্যটন এলাকা ফোর্ট লডারডেল। চার টার্মিনালের ফোর্ট লডারডেল বিমানবন্দর দিয়ে গত নভেম্বরে প্রায় ২৫ লাখ যাত্রী যাতায়াত করেছে।

সেখানে হামলার পর নিকটবর্তী মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরেও বাড়তি নিরাপত্তা ব‌্যবস্থা নেওয়া হয়েছে।

ট্যাগ: ফ্লোরিডাবন্ধুকধারী হামলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শ্রীমঙ্গলে পরিবহন শ্রমিক-বিজিবি সংঘর্ষে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

পরবর্তী

এ সপ্তাহে রাতের তাপমাত্রা আরও কমবে

পরবর্তী

এ সপ্তাহে রাতের তাপমাত্রা আরও কমবে

সাভারে গ্যাস লাইন বিস্ফোরণে দম্পতি নিহত

সর্বশেষ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমায় কমেছে তেলের দাম

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঁচ দিনের কর্মসূচি

আগস্ট ২৬, ২০২৬

‘ফুল অউর কাঁটে’ নির্মাতার শেষযাত্রায় বলিউড

আগস্ট ২৬, ২০২৬

নজরুলের প্রয়াণ দিবসে চ্যানেল আইয়ে যতো আয়োজন

আগস্ট ২৬, ২০২৬

৭ শতাধিক মার্কিন পণ্যে পাল্টা শুল্ক বসিয়ে মুখোমুখি কানাডা-যুক্তরাষ্ট্র

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT