চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমেরিকায় ক্রিকেট ছড়াতে বরাদ্দ ১ বিলিয়ন ডলার!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২২ অপরাহ্ণ ২৬, মে ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বেসবল-বাস্কেটবলের দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে কয়জন নাগরিক ক্রিকেটের খোঁজখবর রাখেন তা হয়ত একটু কষ্ট করলেই বের করা যাবে! মূলত দেশটিতে সাউথ এশিয়ান অভিবাসীদের হাত ধরেই হাঁটি হাঁটি করে এগোচ্ছে ব্যাট-বলের লড়াই। কিন্তু ধনীদের কাজকর্মের ব্যাপার-স্যাপারই যেন আলাদা! তাইতো সেখানে একটু একটু হাঁটতে শেখা ক্রিকেটের চারাগাছ বড় করতে ১ বিলিয়ন ডলার বরাদ্দ পেয়েছে মার্কিনকর্তারা!

শুনতে কিছুটা অদ্ভুত হলেও সত্যি যে, যুক্তরাষ্ট্রে ক্রিকেটকে জনপ্রিয় করে তোলার জন্য ১ বিলিয়ন ডলার বরাদ্দ পেয়েছে ইউএসএ ক্রিকেট। বিনিয়োগ করছে আমেরিকান ক্রিকেট এন্টারপ্রাইজ (এসিই) নামের একটি প্রতিষ্ঠান। মূলত টি-টুয়েন্টি ক্রিকেটকে জনপ্রিয় করে তোলার জন্যই দুই পক্ষের এই সমঝোতা।

এসিইর মূল উদ্যোক্তার সবাই মূলত ভারতীয় কিংবা ভারত বংশোদ্ভূত। সামির মেহতা ও বিজয় শ্রীনিবাসন হলেন উইলো টিভির প্রতিষ্ঠাতা। নর্থ আমেরিকার দেশগুলোতে ক্রিকেটের সবচেয়ে বড় সম্প্রচারকারী টেলিভিশন উইলো টিভি। আছেন সত্যয়ন গাজওয়ানি ও ভিনিত জেইন। এদুজন জড়িত টাইমস অব ইন্ডিয়া গ্রুপের সঙ্গে।

বিনিয়োগের সম্পূর্ণটাই খরচ হবে যুক্তরাষ্ট্রের ঘরোয়া টি-টুয়েন্টি লিগকে জনপ্রিয় করার কাজে। গত বছরের নভেম্বরে পরিকল্পনা করার পর আলোর মুখ দেখার পথে অনেকখানি এগিয়ে গেছে আমেরিকান টি-টুয়েন্টি লিগ। ২০২১ সালে মাঠে গড়ানোর কথা আছে টুর্নামেন্টটির।

কোথায়, কোন খাতে ব্যয় হবে ১ বিলিয়ন ডলার তার একটি খসড়াও সাজিয়ে ফেলেছে এসিই। যুক্তরাষ্ট্রের বড় বড় শহরগুলোর আন্তর্জাতিকমানের স্টেডিয়ামকে ক্রিকেট উপযোগী করে গড়ে তোলা হবে। টার্ফ উইকেট তৈরি ও প্রয়োজনীয় ছোট খাতেও খরচ হবে বরাদ্দ অর্থ। ক্রিকেটার গড়ে তুলতে যুক্তরাষ্ট্রের ছোট-বড় লিগগুলোও আছে বিনিয়োগের তালিকায়।

সম্প্রতি লিগ ডিভিসন-টু ক্রিকেট ও আইসিসি ওমেন্স কোয়ালিফায়ারে ভালো করে ওয়ানডে স্ট্যাটাস পেয়েছে মার্কিন পুরুষ-নারী ক্রিকেট দল। সাফল্যের ধারা যেন বরাদ্দ থাকে সেজন্য জাতীয় পর্যায়েও বিনিয়োগ করতে চায় এসিই। টি-টুয়েন্টি লিগ যেন জমজমাট হয় সেজন্য বিশ্বের সেরা ক্রিকেটারদেরও আনা হবে টুর্নামেন্টে।

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইসি থেকে স্থানীয় সরকারে হেলাল উদ্দিন

পরবর্তী

কর্তৃত্ব ধরে রাখতে চায় অস্ট্রেলিয়া

পরবর্তী

কর্তৃত্ব ধরে রাখতে চায় অস্ট্রেলিয়া

বগুড়ায় ডাকসু ভিপি নুরুল হক নূরের ওপর হামলা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কোটায় ভর্তি মুসলিম নারী শিক্ষার্থীদের টিউশন ফি দেবে তামিলনাড়ু

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সৌদিতে আগুনে নিহতদের মরদেহ (সংগৃহীত)।

সৌদিতে আগুনে নিহত ৭ জনের মরদেহ নওগাঁয়

আগস্ট ২৮, ২০২৬

সৌদি আরবে ‘রেড এলার্ট’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ও পানিতে ডুবে নিহত ৩

আগস্ট ২৮, ২০২৬

টাপুর টুপুর বৃষ্টি পড়ে

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT