চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমীরের নির্দেশে অধ্যাপক রেজাউলকে হত্যা করে শরীফুল: র‌্যাব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০১ অপরাহ্ণ ২৬, জানুয়ারি ২০১৯
অপরাধ, বাংলাদেশ
A A
শরীফুল ইসলাম

আমীরের নির্দেশে টার্গেট কিলিংয়ের অংশ হিসেবেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের অধ্যাপক ড. রেজাউল করিমকে হত্যা করে শরীফুল ইসলাম।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রেজাউল করিম হত্যায় অন্যান্যদের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে শরীফ।

শুক্রবার চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থেকে হলি আর্টিজান মামলার চার্জশিটভুক্ত আসামি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিম হত্যা মামলার মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি জেএমবির শীর্ষ নেতা শরীফুল ইসলাম ওরফে খালিদ ওরফে নাহিদ ওরফে সাইফুল্লাহ ওরফে রাহাত ওরফে আবু সুলাইমানকে এক অভিযানে গ্রেপ্তার করে র‌্যাব।

শনিবার দুপুরে কারওয়ান বাজরে র‌্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার প্রধান কমান্ডার মুফতি মাহমুদ খান।

তিনি বলেন, অধ্যাপক রেজাউল করিম হত্যার মূল পরিকল্পনাকারী শরীফুল ইসলাম, তিনি রেজাউল করিমকে হত্যার এক মাস আগ থেকে তার ওপর নজর রেখেছিলেন।

আমীর ও সংগঠনের সিদ্ধান্ত মোতাবেক অধ্যাপক রেজাউলকে হত্যার পরিকল্পনা করা হয়। পরিকল্পনার অংশ হিসেবে স্থানীয় জঙ্গি সদস্যদের মাধ্যমে রেকি ও তথ্য উপাত্ত যেমন ঠিকানা, ফোন নাম্বার সংগ্রহ, অবস্থান গতিবিধি ইত্যাদি নজরদারি করা হয়েছিল। যার নেতৃত্বে ছিল শরীফুল ইসলাম।

Reneta

মুফতি মাহমুদ বলেন, শরীফুলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, স্থানীয় জঙ্গি রিপন আলী ওরফে রকি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের শিক্ষকদের ক্লাসের রুটিন মোবাইলে ক্যামেরা দ্বারা ছবি তুলে শরীফুলকে দিয়েছিল। রেজাউল হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটর সাইকেল সংগ্রহ করে জঙ্গি ওসমান মিলু ও মাসকাওয়াত ওরফে আব্দুল্লাহ।

সংবাদ সম্মেলনে মুফতি মাহমুদ খান

মুফতি মাহমুদ আরো জানান, অধ্যাপক রেজাউল করিম হত্যা মামলার মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি জেএমবির শীর্ষ নেতা শরীফুল ইসলামের নেতৃত্বে হত্যাকাণ্ড সংগঠিত হয়।

হত্যাকাণ্ড শেষে হাসান ওরফে বাইক হাসান মোটর সাইকেলে করে শরীফুল ও খাইরুল ইসলাম ওরফে পায়েলকে নিয়ে রওনা দেয়। পায়েলের কাছে চাপাতি ও রক্তমাখা জামাকাপড় ছিল, তাকে  খরখড়ি বাইপাসে নামানোর পর হাসান তার নাটোরের ভাড়া করা বাসায় শরীফুলকে নিয়ে ওঠে। পরদিন সকালে শরীফুল ঢাকায় চলে আসে এবং আমীরের নির্দেশে পার্শ্ববর্তী দেশে পালিয়ে যায়।

এক প্রশ্নের জবাবে মুফতি মাহমুদ বলেন, শরীফুল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের শিক্ষার্থী হলেও অধ্যাপক রেজাউলের সঙ্গে তার কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব ছিল না, শুধুমাত্র আমীর ও সাংগঠনিকভাবে টার্গেট কিলিংয়ের অংশ হিসেবে তাকে হত্যা করা হয়।

২০১৬ সালের ২৩ এপ্রিল সকালে রাজশাহী নগরের শালবাগান এলাকায় নিজের বাড়ির পাশে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয় রেজাউল করিম সিদ্দিকীকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: র‌্যাবসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

বেনজিরকে দেশে এনে বিচার করা বিষয়ে যে বার্তা সরকারের

আগস্ট ২, ২০২৬

টেকনাফে বাস থামিয়ে ৫৭ লাখ টাকা লুটের অভিযোগ, গুলিবিদ্ধসহ আহত ৩

আগস্ট ২, ২০২৬

তালাকপ্রাপ্ত নারীকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ, সাবেক স্বামী আটক

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৪ শিশুর মৃত্যু

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত।

মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT