চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমি হতাশ নই, আশাও ছাড়িনি: ইরফান খান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০৯ অপরাহ্ণ ১৬, জুলাই ২০১৮
বিনোদন
A A

মাঝখানে বেশ কিছুদিন কোনও খবর ছিল না বলিউডের শক্তিশালী অভিনেতা ইরফান খানের। হঠাৎ নিজেই একদিন অসুস্থতার খবর নিয়ে সামনে এলেন তিনি। জানালেন স্নায়ুকোষের টিউমারে আক্রান্ত তিনি। আর তার এই রোগের নাম ‘নিউরোএন্ডোক্রাইন টিউমার’। বর্তমানে যুক্তরাজ্যের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তিনি।

আর সেখান থেকেই এবার শুধুমাত্র নিজের টুইটার প্রোফাইলে আপলোড করেছেন তার হাসি মুখের একটি ছবি। ছবিটিতে পরিষ্কার বোঝা যাচ্ছে, তিনি কিছুটা রোগা হয়ে গিয়েছেন। তবে মনের জোর কমেনি একটুও। তার প্রমাণ মিলেছে ছবিটি ক্যাপশনে যেখানে তিনি লিখেছেন, ‘আমি হতাশ নই। আশাও ছাড়িনি। আনন্দেই বেঁচে আছি।’

এছাড়াও সম্প্রতি যুক্তরাজ্য থেকে নিজের উপলব্ধির কথা বলতে গিয়ে তিনি লিখেছেন, ‘অনিশ্চয়তাই জীবনের একমাত্র সত্য। আমি আত্মসমর্পণ করছি। জীবন আর মৃত্যুর মধ্যে শুধু এক রাস্তার ফারাক। প্রথম জীবনকে প্রকৃত অর্থেই চিনতে পেরেছি। মনে মনে ঠিক করেছি, না, হেরে যাব না। যে করেই হোক, লড়াইটা চালিয়ে যেতেই হবে।’ প্রিয় তারকার কাছ থেকে এমন মন্তব্য উদ্বিগ্ন করে তাঁর ভক্ত, অনুরাগী আর শুভাকাঙ্ক্ষীদের।

এদিকে আগামী ৩ আগস্ট মুক্তি পাচ্ছে ইরফান খান অভিনীত নতুন ছবি ‘কারওয়াঁ’। এই ছবিকে ঘিরে তাঁর নাম বেশ উচ্চারিত হচ্ছে। এছাড়াও ছবিটির পরিচালক আকর্ষ খুরানা বলেছেন, ‘ইরফানকে ছাড়া ছবির প্রমোশন অবশ্যই আমাদের কাছে চ্যালেঞ্জিং। আর সেই চ্যালেঞ্জটাই এবার আমাদের নিতে হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরফান খানক্যানসারবলিউড
শেয়ারTweetPin

সর্বশেষ

কাতারের পথে স্পিকার

জুলাই ১৪, ২০২৬

টম ক্রুজের ভিন্ন রূপ, যে কারণে আলোচনায় ফাহাদ ফাসিল!

জুলাই ১৪, ২০২৬

কী কারণে রাতারাতি একটি মিমের বিষয় হলেন ভিক্টোরিয়া বেকহ্যাম

জুলাই ১৪, ২০২৬

জশ গ্রিসেটির মর্মান্তিক মৃত্যু, তার বন্ধু বললেন ‘আত্মহত্যা’

জুলাই ১৪, ২০২৬

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৩ দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে সড়ক অবরোধ

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT