চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমি স্বার্থপর নই: মেসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৫ অপরাহ্ণ ১৭, মার্চ ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

বয়সে বাড়ে অভিজ্ঞতা। বাড়ে দায়িত্ব। লিওনেল মেসি জানাচ্ছেন অভিজ্ঞতা ও দায়িত্বের ভারে তিনি এখন বেশ পরিপক্ব। সবাইকে নিয়ে একটা দল হয়ে খেলেন দেশের জন্য। আর্জেন্টিনার হয়ে বার্সেলোনার মত খেলেন না এমন অভিযোগ খণ্ডন করে বলেছেন, মোটেও স্বার্থপর নন তিনি।

আমেরিকা টিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে জাতীয় দলের শুরুর দিনগুলো স্মরণ করেছেন আর্জেন্টাইন অধিনায়ক। অতীতের মত এখনও দলের জন্য সেরাটা দিতে দ্বিধা করেন না বলে জানিয়েছেন। স্বার্থপরতা নেই, কথাটা সাক্ষাৎকারে বেশ জোরের সঙ্গেই বলেছেন পাঁচবারের বর্ষসেরা মহাতারকা।

‘আগে বল পেলে আমি শুধু নিজেই কারিকুরি করতাম। আর এখন আমি আরও বেশি দলের জন্য খেলি। বল পেলে এখন আর কেবল নিজেই কারিকুরি করি না। নিজের অবস্থানটা আগে বিবেচনা করি।’

বার্সেলোনা দলে যথাইচ্ছা খেলার স্বাধীনতা থাকলেও আর্জেন্টিনা দলে বেশ নিচে নেমে এসে খেলতে হয় মেসিকে। বেশিরভাগ সময় দেখা যায় মাঠে হেঁটে বেড়াচ্ছেন। ইচ্ছে করেই কী এমন খেলেন এলএম টেন। সেরাটা কী জমিয়ে রাখেন ক্লাবের জন্য?

মেসি বললেন মোটেও এমন স্বার্থপর নন তিনি, ‘সত্যি বলতে আমি স্বার্থপর নই। আমি শুধু ভিন্ন জায়গা থেকে খেলাটা বের করার চেষ্টা করি। দুই দলে আমি সমানভাবেই দৌড়াই। শুধু ভিন্ন ভাবে খেলাটা খেলি।’

জাতীয় দলের হয়ে সর্বোচ্চটাই দিচ্ছেন মেসি, তার প্রমাণ আর্জেন্টিনা দলের রাশিয়া বিশ্বকাপের টিকিট পাওয়া। প্রায় একক নৈপুণ্যে দলকে বিশ্বকাপে নিয়ে গেছেন আর্জেন্টাইন অধিনায়ক। বাছাইপর্বের শেষ ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে হ্যাটট্রিক করে আলবিসেলেস্তে সমর্থকদের দিয়েছেন রাশিয়ায় যাওয়ার সুযোগ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিওনেল মেসি
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

রাণীশংকৈলে রহস্যময় বন্যপ্রাণীর তাণ্ডব: শিশুসহ আহত ১০

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

‘শেখ হাসিনার ভার্চুয়াল ভাষণের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই’

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইংলিশ চ্যানেলে নৌকায় আগুন, ১৫৭ অভিবাসী যেভাবে জীবিত উদ্ধার হলো

আগস্ট ৪, ২০২৬

যাদের নিয়ে মালয়েশিয়ার বিপক্ষে লড়বে বাংলাদেশ

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মুম্বাই পুলিশের বেতন কেলেঙ্কারি: ভুয়া কর্মচারীর নামে ৬.৪১ কোটি টাকা আত্মসাৎ

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT