চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়েব ফিল্মে প্রথমবার রোশান, সঙ্গে রাহা তানহা খান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১০ অপরাহ্ণ ২৯, নভেম্বর ২০২০
বিনোদন
A A

চলচ্চিত্রের নায়ক রোশান এবারই প্রথম ওয়েব ফিল্মে কাজ করতে যাচ্ছেন। তার একাধিক সহকর্মী আগে ওয়েব ফিল্মের স্বাদ নিলেও রোশান এতদিন এ মাধ্যমে কাজ করেননি। এ নায়কের প্রথম ওয়েব ফিল্মের নাম ‘কর্পোরেট’। তার সঙ্গে অভিনয় করবেন রাহা তানহা খান। আরও থাকছেন আঁচল, শহিদুজ্জামান সেলিম প্রমুখ।

এর আগে ওয়েব সিরিজ ‘মাফিয়া’, শর্টফিল্ম ‘হেলেন অব ট্রয়’ এ কাজ করলেও রাহাও প্রথমবার ওয়েব ফিল্মে কাজ করতে যাচ্ছেন। এটি কোনো নায়ক-নায়িকা কিংবা নাচ-গান নির্ভর কনটেন্ট নয় বলে চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন রাহা।

রাহা তানহা খান বলেন, কর্পোরেট ওয়ার্ল্ড এবং কর্পোরেট লাইফে মানুষ কী কী অভিজ্ঞতার মুখোমুখি হয়, সেই গল্প নিয়ে ওয়েব ফিল্ম। এটি কোনো নায়ক, নায়িকা নির্ভর ফিল্ম নয়।

ওয়েব ফিল্মে রাহার চরিত্রের নাম মারিয়া। চরিত্র বিষয়ে রাহা বলেন, এ চরিত্রের অভিনয়ের যথেষ্ট সুযোগ থাকছে। কর্পোরেট সেক্টরে যা যা হয় অনেক মানুষের ধারণা নেই। গুরুত্বপূর্ণ বিষয়গুলো এ ওয়েব ফিল্মে উঠে আসবে। নির্মাণাধীন ‘ওস্তাদ’ ছবিতে রোশান আমার সহশিল্পী থাকলেও ‘কর্পোরেট’-এ আমরা দুজন একসঙ্গে স্ক্রিনে আসছি।

চিত্রনায়ক রোশান মনে করেন, দিনে দিনে ওটিটি প্ল্যাটফর্মের চাহিদা বাড়ছে। করোনা মানুষকে ঘরে থেকে বিনোদন নেয়া শিখিয়েছে।

ওটিটি প্ল্যাটফর্মের জন্য কাজ করার ক্ষেত্রে দুটি কারণ জানিয়ে রোশান বলেন, ওয়েব ফিল্মের কাজ দ্রুত শেষ করা যায় এবং ওটিটির কাজের টেস্টটা কেমন, সেটা পরীক্ষা করা। অন্য কারণটি হচ্ছে, এর গল্প আমাকে ইমপ্রেস করেছে। পরিচালকের উপর আমার আস্থা রয়েছে। তার গল্পের বিশেষণ আমার কাছে অন্যরকম ভালো লেগেছে। আশা করছি, ওয়েবের প্রথম কাজটি দারুণ হবে।

Reneta

বেঙ্গল মাল্টিমিডিয়ার ব্যানারে এ ওয়েব ফিল্মটি পরিচালনা করছেন ফরিদুল হাসান। চিত্রনাট্য করছেন ফেরারি ফরহাদ। সোমবার থেকে ‘কর্পোরেট’ ওয়েব ফিল্মের শুটিং শুরু হচ্ছে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়েব ফিল্মজিয়াউল রোশানবেঙ্গল মাল্টিমিডিয়ারাহা তানহা খানলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রতিদিনের টুথপেস্টেই কি বাড়ছে স্বাস্থ্যঝুঁকি?

জুলাই ২৬, ২০২৬

আধুনিক সেনাবাহিনী গড়তে যা বললেন প্রধানমন্ত্রী

জুলাই ২৬, ২০২৬

দুর্ঘটনায় ন্যু ক্যাম্পে একজনের মৃত্যু

জুলাই ২৬, ২০২৬

সদ্যবিদায়ী রাষ্ট্রপতিকে আইনের আওতায় আনার দাবি আমলে নেওয়ার মতো নয়

জুলাই ২৬, ২০২৬

পরিত্যক্ত ভবনে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT