চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমি সিয়ামের ভক্ত হয়ে গেছি: রিয়াজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫৯ অপরাহ্ন ২৬, জানুয়ারি ২০২২
বিনোদন
A A

নিজেকে এই সময়ের আলোচিত নায়ক সিয়ামের ‘ভক্ত’ বলে জানিয়েছেন চিত্রনায়ক রিয়াজ! তিনি জানান, সিয়ামের সঙ্গে ‘অপারেশন সুন্দরবন’ সিনেমা করতে গিয়ে তাকে কাছ থেকে দেখেছেন। এই সিনেমার মাধ্যমে রিয়াজের মন জয় করে নিয়েছেন সিয়াম। এ কারণে সিয়ামের ‘ভক্ত’ বনে গেছেন ‘হৃদয়ের কথা’, ‘মনের মাঝে তুমি’সহ অসংখ্য সিনেমার নায়ক রিয়াজ।

বুধবার দুপুরে মগবাজারের একটি রেস্তোরাঁয় শিল্পী সমিতির নির্বাচনে ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেলের ‘নির্বাচনী ইশতিহার’ ঘোষণার পর চ্যানেল আই অনলাইনকে রিয়াজ বলেন, সিয়াম তার কাজের জন্য নিবেদিত প্রাণ। সে কাজকে অসম্ভবভাবে অ্যাফোর্ড দেয়। শিক্ষিত ছেলে, লেখাপড়া করেছে আইনে (ব্যারিস্টার)। সুন্দরবনের গহীন জঙ্গলে আমরা একসঙ্গে কাজ  করেছি।

রিয়াজ বলেন, সেখানে গিয়ে আমি অন্য এক সিয়ামকে দেখেছি। বহু বছর ধরে সিনেমায় কাজ করতে করতে আমার অনেক অভিজ্ঞতা হয়েছে। সেই অভিজ্ঞতা থেকে কাজের প্রতি সিয়ামের আন্তরিকতা ও নিষ্ঠা দেখে আমি সত্যি সত্যি মুগ্ধ হয়েছি।

দীপঙ্কর দীপন পরিচালিত ‘অপারেশন সুন্দরবন’ সিনেমার শুটিং অভিজ্ঞতা জানিয়েছে রিয়াজ বলেন, শুটিং করতে গিয়ে দেখেছি সিয়াম স্ক্রিপ্ট হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। সংলাপ মুখস্ত করছে, বারবার রিহার্সেল করছে। না বুঝতে পারলে জিজ্ঞেস করছে, ভাইয়া এটা কেমন ওটা কেমন! একজন মেজর কীভাবে কথা বলবে, রিয়েক্ট করবে, কীভাবে তাকাবে সে আগ্রহ নিয়ে শিখছে।

সিয়ামের এমন ডেডিকেশন ছুঁয়ে গেছে রিয়াজকে। সে কারণে রিয়াজ রীতিমত সিয়ামের ভক্ত হয়েছেন বলে জানান।

নিজেকে মূল্যায়ন করতে গিয়ে চিত্রনায়ক রিয়াজ বলেন, “রিয়াজ ভালো মানুষ। কখনও অশ্লীল সিনেমা করেনি, মিথ্যে বলে না। খুব সাধারণ জীবন যাপন করে। ভালো সংগঠক কিনা জানা নেই তবে যেটা বলে সেটা করে ছাড়ে। রিয়াজ নিজেকে কখনও নায়ক মনে করে না।”

Reneta

প্রয়াত নায়ক জসীমের মাধ্যমে ১৯৯৫ সালে সিনেমায় এসেছিলেন রিয়াজ। সেই প্রসঙ্গ তুলে একসময় পর্দায় ঝড় তোলা এই রোমান্টিক সব সিনেমায় নায়ক রিয়াজ বলেন, ‘শ্রদ্ধেয় জমীম ভাইয়ের মাধ্যমে চলচ্চিত্রে এসেছিলাম। জসীম ভাই বলেছিল, ‘রিয়াজ তুমি এফডিসির বাইরে নায়ক, কিন্তু এফডিসির মধ্যে তুমি সবসময় লেবার। সেই থেকে আজও আমি নিজেকে এফডিসির মধ্যে নিজেকে একজন লেবার মনে করি।”

রিয়াজ বলেন, যারা আমাকে ভালোবেসে নায়ক বলে মানে আমি তাদের কাছে ও মহান সৃষ্টিকর্তার কাছে সবসময় কৃতজ্ঞ।

২৮ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া শিল্পী সমিতির নির্বাচনে ইলিয়াস কাঞ্চন ও নিপুণ প্যানেল থেকে সহ-সভাপতি পদে নির্বাচন করছেন রিয়াজ। এই নির্বাচনে অনেক জনপ্রিয় তারকা ভোটার নন। সিয়াম ছাড়াও ভোটার হননি জয়া আহসান।

রিয়াজ বলেন, সিয়াম-জয়া আহসানের মতো জনপ্রিয় তারকারা কেন ভোটার নন আমার জানা নেই। তবে আসন্ন নির্বাচনে জয়ী হলে অবশ্যই তাদের শিল্পী সমিতির সদস্য করার চেষ্টা করবো। তারা অবশ্যই শিল্পী সমিতির ভোটার হওয়ার যোগ্য।

Jui  Banner Campaign
ট্যাগ: জয়া আহসাননায়কনিপুণপ্যানেলভোটাররিয়াজলিড বিনোদনশিল্পী সমিতিসিনেমাসিয়াম
শেয়ারTweetPin

সর্বশেষ

হামলার মুখে নাসীরুদ্দীন পাটওয়ারী, উদ্ধার করল সেনাবাহিনী

ফেব্রুয়ারি ১২, ২০২৬

শানাকার রেকর্ডের দিনে ব্যাটে-বলে জ্বলে ওঠা এক জয় শ্রীলঙ্কার

ফেব্রুয়ারি ১২, ২০২৬

তাহেরীর এজেন্টকে ভোট কেন্দ্রে অনুমতি না দেওয়া অভিযোগ

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া যৌথ বাহিনীর অ্যাকশন!

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

পরাজয়ের আশঙ্কায় বিরোধীপক্ষের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ বিএনপির

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT