চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমি সবসময় চ্যালেঞ্জ নিতে পছন্দ করি: মিথিলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৫ অপরাহ্ণ ০৩, মার্চ ২০২২
বিনোদন
A A
মিথিলা হাসিমুখে দাঁড়িয়ে, সুন্দর সালোয়ারে, ক্যামেরার দিকে তাকিয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: নাহিয়ান ইমন

ছোট-বড় পর্দার অভিনয়ে রাফিয়াত রশিদ মিথিলা বেশ রুচিশীল! বেছে বেছে গল্প ও চরিত্র নির্বাচন বলেই হয়তো তার কাজগুলো দর্শক মহলে এতো প্রশংসিত হয়।

নতুন খবর হচ্ছে, জনপ্রিয় তারকা মিথিলা প্রথমবারের মতো ‘মনপুরা’ খ্যাত নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের পরিচালনায় অভিনয় করতে যাচ্ছেন।

সরকারি অনুদানপ্রাপ্ত ‘কাজলরেখা’ নামে এ ছবিতে মিথিলা হচ্ছেন প্রধান ‘ভিলেন’। চ্যানেল আই অনলাইনকে মিথিলা বলেন, ছবির ‘মেইন এন্টাগনিস্ট’ হচ্ছি আমি। চরিত্রের নাম ‘কঙ্কণ দাসী’। পরিচয় বহুদিনের হলেও ‘কাজলরেখা’র মাধ্যমে প্রথমবার সেলিম ভাইয়ের নির্দেশনায় কাজ করতে যাচ্ছি। যেহেতু বেশি কাজ করি না তাই হয়তো এতদিন আমাদের একসঙ্গে কাজ হয়নি।

Banglabid

মিথিলা যোগ করে বলেন, সবসময় এমন কিছু করতে চাই, যে চরিত্রে আমাকে কখনও কেউ ভাববে না। টেলিভিশনে আমি এতো বছর যেসব চরিত্র করেছি ওগুলো থেকে আমার এবারের চরিত্রটি একেবারে আলাদা। ‘কাজলরেখা’য় আমি ভিলেন চরিত্র করছি। সেলিম ভাই যখন গল্পটা আমাকে নতুন করে শোনান তখন থেকেই আমার ‘কঙ্কণ দাসী’ চরিত্রটি ভালো লেগে যায়।

‘আমি সবসময় চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। চ্যালেঞ্জ নিয়ে জয়ী হলে অন্যরকম তৃপ্তি পাই। এখানে ভিলেন চরিত্রটি করা আমার জন্য অনেক চ্যালেঞ্জিং। যদিও আমার চেহারায় একটা অবলা ব্যাপার আছে! তবে এই চরিত্রটির গভীরতা অনেক বেশি।’

যোগ করে বলেন, চরিত্রটিকে আমি ভালোবেসে ফেলেছি। ময়মনসিংহ গীতিকার একমাত্র রূপকথা ‘কাজলরেখা’ পালা। আমাদের প্রাচীন সংস্কৃতির সঙ্গে যুক্ত। ছোটবেলা থেকে গল্পটি সম্পর্কে অবগত। যখন গল্প শুনি এটা থেকে সিনেমা হচ্ছে তখন নিজের মধ্যে কৌতূহল জন্মায়। এই গল্পের সঙ্গে থাকতে পেরে আমি উচ্ছ্বসিত।

Reneta

সরকারি অনুদান প্রাপ্ত ‘কাজলরেখা’র শুটিং শুরু হবে এপ্রিলের প্রথম সপ্তাহে নেত্রকোনার দূর্গাপুরে। মিথিলা ছাড়াও এতে অভিনয় করছেন শরিফুল রাজ, ইরেশ যাকের, মন্দিরা চক্রবর্তী, আজাদ আবুল কালামসহ আরও অনেকে।

পরিচালক গিয়াস উদ্দিন সেলিম বলেন, এই সিনেমায় ৪০০ বছর আগের আমাদের সোনালি অতীতের একফালি রোদ জাতীর গায়ে লাগাতে চাই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়আজাদ আবুল কালামইরেশ যাকেরগিয়াস উদ্দিন সেলিমচরিত্রভিলেনমন্দিরা চক্রবর্তীমিথিলালিড বিনোদনশরিফুল রাজসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পাওয়ার প্লেতে রানের গতি মন্থরই থাকল

পরবর্তী

‘বাংলার সমৃদ্ধি’ লক্ষ্য করেই হামলা হয়েছে: নৌ পরিবহন প্রতিমন্ত্রী

পরবর্তী
নৌযান থেকে ধোঁয়া বের হচ্ছে, সমুদ্রে চলাচল করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘বাংলার সমৃদ্ধি’ লক্ষ্য করেই হামলা হয়েছে: নৌ পরিবহন প্রতিমন্ত্রী

বাংলাদেশ ক্রিকেটার ব্যাটিং করছে, মাঠে খেলা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নিঃসঙ্গ লিটনের ঝলমলে ফিফটি

সর্বশেষ

অস্ত্র হাতে মহড়া: সাবেক ছাত্রদল নেতাকে ছেড়ে দেওয়ায় থানা ঘেরাও

আগস্ট ১৯, ২০২৬

আসামিদের প্যারোলে মুক্তির বিষয়ে আইন যা বলে

আগস্ট ১৯, ২০২৬

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে গণপিটুনি

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

ব্রাহ্মণবাড়িয়ায় উচ্চস্বরে গান বাজানো নিয়ে পুলিশ-মাদ্রাসা ছাত্রদের সংঘর্ষ

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হঠাৎ ইরানের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করল সংযুক্ত আরব আমিরাত

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT