চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমি মানসিকভাবে অসুস্থ: রুবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩২ অপরাহ্ণ ১৩, আগস্ট ২০১৭
বিনোদন
A A
সালমান শাহ

সালমান শাহ

‘আমি মানসিকভাবে অসুস্থ। আমার মাথার ঠিক নেই।’ বললেন রাবেয়া সুলতানা রুবি। সালমান শাহকে হত্যা করা হয়েছে কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত নন। তিনি তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন মাত্র। নিউইয়র্ক থেকে প্রচারিত বাংলা আইপিটিভি ‘টাইম টিভি’তে যুক্তরাষ্ট্র সময় শনিবার রাতে দেওয়া সাক্ষাৎকারে রুবি এসব কথা বলেন।

সাক্ষাৎকারে রুবি বলেন, তিনি ফিলাডেলফিয়া থেকে পালিয়ে এসেছেন। নিউইয়র্কের যেখানে আশ্রয় পান, সেখানে থাকবেন। নিজের স্বামী এবং ছেলে তাকে মানসিক রোগী হিসেবে প্রমাণ করতে চায়। নিজে একসময়য় মদ্যপান করতেন। তবে এখন সব বাদ দিয়ে ধর্মকর্ম করে শান্তি পাচ্ছেন।

এ সময় তাঁকে উদ্‌ভ্রান্তের মতো দেখা গেছে। সাক্ষাৎকারে তিনি যা বলেছেন, তা ছিল অসংলগ্ন। তবে তিনি দাবি করেন, একসময় মানসিক সমস্যায় থাকলেও এখন তিনি সুস্থ।

Banglabid

টাইম টিভির ফেসবুক পেজেও সরাসরি প্রচার করা হয় রুবির সাক্ষাতকার।

সালমান শাহ্ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি রাবেয়া সুলতানা রুবি গত ৬ আগস্ট রোববার ইউটিউবে একটি ভিডিও প্রকাশ করেছেন। যেখানে তিনি স্বীকার করেন, নব্বই দশকের সবচেয়ে সফল নায়ক সালমান শাহকে হত্যা করা হয়েছে। তিনি নিজে এতে যুক্ত না থাকলেও তার স্বামী চীনা নাগরিক জ্যানলিন চ্যান, ছোট ভাই রুমী, সালমান শাহর স্ত্রী সামিরাসহ আরও কয়েকজন এই হত্যার ঘটনায় জড়িত ছিলেন বলে উল্লেখ করেন।

সেই ভিডিও বার্তায় রুবি জানান, ‘জীবন হারানোর আশঙ্কায় আছেন তিনি। তিনিই নাকি একমাত্র জীবিত মানুষ, যার কাছে প্রমাণ আছে সালমানকে খুন করা হয়েছে। তাই তাকেও মেরে ফেলা হতে পারে। কেন খুন করা হতে পারে রুবিকে? তার মতে, ‘কারণ আবার (সালমানের মৃত্যু রহস্য) কেস ওপেন হইছে।’ এরপর আরেকটি ভিডিও বার্তায় তার সব বক্তব্য তিনি অস্বীকার করেন।

দুই ব্যক্তির মুখের ছবি, এক যুবক ও এক বৃদ্ধা মহিলার ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ
সালমান শাহ ও  রাবেয়া সুলতানা রুবি
Reneta

১৯৯৬ সালের ৬ই সেপ্টেম্বর ১১/বি নিউ ইস্কাটন রোডের ইস্কাটন প্লাজার বাসার নিজ কক্ষে সালমান শাহকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। এরপর সালমানের স্ত্রী সামিরা হক, চলচ্চিত্র প্রযোজক ও ব্যবসায়ী আজিজ মোহাম্মাদ ভাইসহ ১১ জনকে সালমান শাহের মৃত্যুর জন্য দায়ী করে হত্যা মামলা দায়ের করে সালমানের পরিবার। অন্য অভিযুক্তরা হলেন- সামিরার মা লতিফা হক লুসি, রিজভী আহমেদ ওরফে ফরহাদ, সহকারী নৃত্যপরিচালক নজরুল শেখ, ডেভিড, আশরাফুল হক ডন, রাবেয়া সুলতানা রুবি, মোস্তাক ওয়াইদ, আবুল হোসেন খান ও গৃহকর্মী মনোয়ারা বেগম।

জানা গেছে, পুলিশ দুই দফা ময়নাতদন্ত করে এই ঘটনাকে আত্মহত্যা বলেছিল। কিন্তু তখন সালমান শাহ্‌র পরিবার থেকে নারাজি আবেদন করা হয়। মামলাটির বিচার বিভাগীয় তদন্তও হয়েছিল। এখন মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে ((পিবিআই) আছে।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সালমান শাহ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পান্ডিয়া ঝড়ে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা

পরবর্তী

ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে ইতিহাস বিকৃতি হয়েছে: আইনমন্ত্রী

পরবর্তী
আইনমন্ত্রী সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, পাশে অন্য আইন কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে ইতিহাস বিকৃতি হয়েছে: আইনমন্ত্রী

বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সন্দেহভাজন স্থাপনায় তল্লাশি করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

নাশকতা এড়াতে সন্দেহভাজন স্থাপনায় তল্লাশি

সর্বশেষ

নেপালের জন্য পর্যটকদের কাছে মনীষার আকুতি

সেপ্টেম্বর ১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

আগস্ট ৩১, ২০২৬

ইন্দোনেশিয়ার বিপক্ষে এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

আগস্ট ৩১, ২০২৬

মুক্তাগাছায় প্রকৃতি ও জীবন ক্লাবের কমিটি গঠন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT